আমার মতো হয়তো অনেকেরই বাই এবং সেল জিনিসটা কি আর কিভাবে কাজ করে তা নিয়ে প্রশ্ন আছে? দাম বাড়লে বাই, কমলে সেল বিষয়টা নিয়ে ভাবতে গেলে অনেকসময় মাথা এলোমেলো হয়ে যায়।
মনে করুন বাজারে আপনি গেলেন আম কিনতে। গিয়ে দেখলেন ১০০ টাকায় ১০ টি করে আম বিক্রি হচ্ছে। আপনি দিলেন বাই অর্থাৎ আপনি "১০০ টাকায় ১০ টি করে আম" কিনবেন বলে ফিক্স করে নিলেন, কাজেই
বাজারে দাম এর পরিবর্তন যা ই হোক না কেন দোকানি আপনাকে "১০০ টাকায় ১০ টি করে আম" দিবে।
১. এখন যদি আম এর দাম বেড়ে "১২০ টাকায় ১০ টি করে আম" হয়ে যায় তবে আপনি আপনার ১০০ টাকায় কেনা ১০ টি আম বিক্রি করে দিবেন ১২০ টাকায়। আবার দোকানির কাছ থেকে ২০ টাকা কমে ১০০ টাকায়ই আপনি ১০ টি আম কিনবেন, তাহলে আপনার লাভ হল ২০ টাকা। আবার ১০০ টাকায় কেনা ১০ টি আম বিক্রি করে দিবেন ১২০ টাকায়। এভাবে আপনার লাভ হতে থাকবে।
২. আবার এই বাই পজিশন চলাকালিন যদি আম আর দাম কমে "৮০ টাকায় ১০ টি করে আম" হয়ে যায় তবে আপনি আপনার ১০০ টাকায় কেনা ১০ টি আম বিক্রি করে দিবেন ৮০ টাকায়। আবার দোকানির কাছ থেকে ২০ টাকা বেশি দিয়ে ১০০ টাকায়ই আপনি ১০ টি আম কিনবেন, তাহলে আপনার লস হল ২০ টাকা। আবার ১০০ টাকায় কেনা ১০ টি আম বিক্রি করে দিবেন ৮০ টাকায়। এভাবে আপনার লস হতে থাকবে। এরকম চলতে থাকলে একসময় আপনার টাকা শেষ হয়ে যাবে।
সেল দেবার সময় ঠিক উল্টা ভাবে হিসাব করুন তাহলেই বুঝতে পারবেন।

Xemarkets



















