কনটেন্টে যান

Ads by Bdpips    Forex VPS     Neteller Mastercard     Like Crude Oil?     MT4 for Android     VPS Service

বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাংলা ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে। ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয়।

Toggle shoutbox বিডিপিপস চ্যাট Open the Shoutbox in a popup

৩০% বোনাস সকল ডিপোজিটে

সবাই চ্যাটবক্স ব্যবহারে মিতভাষী হন। বিডিপিপস সম্পূর্ণ রাজনীতিমুক্ত কমিউনিটি। রাজনীতি নিয়ে আলোচনা করার অসংখ্য ওয়েবসাইট রয়েছে। বিডিপিপসে রাজনীতি বিষয়ক আলোচনা এবং অন্য ট্রেডারদের সাথে আক্রমণাত্মক কথাবার্তা থেকে বিরত থাকুন।

মোহাম্মদ লিটন : (23 মে - 10:04 অপরাহ্ণ) Look http://prntscr.com/16abif
ZOBAIR HOSSAIN : (23 মে - 10:06 অপরাহ্ণ) CHOLBEIIIIIIIIIII :dancing:
ZOBAIR HOSSAIN : (23 মে - 10:08 অপরাহ্ণ) DEWALE MATHA THEKAI KI R LAV ACHE..- :wallbash:
ZOBAIR HOSSAIN : (23 মে - 10:09 অপরাহ্ণ) :wallbash: LOSER HOLONAKI?
Asad-FX : (23 মে - 10:15 অপরাহ্ণ) @মোহাম্মদ লিটন: hello
মোহাম্মদ লিটন : (23 মে - 10:17 অপরাহ্ণ) yes
মো : আল ইমরান । : (23 মে - 10:17 অপরাহ্ণ) @Asad-FX: asen
মোহাম্মদ লিটন : (23 মে - 10:19 অপরাহ্ণ) http://latestforexsi...urusd-sell.html
aeon : (23 মে - 10:26 অপরাহ্ণ) mohammad liton vi ki asen?
chanchalkst : (23 মে - 10:28 অপরাহ্ণ) ami asi vai bolen,,,
aeon : (23 মে - 10:29 অপরাহ্ণ) kmon asen vi?@ chanchalkst
chanchalkst : (23 মে - 10:31 অপরাহ্ণ) valo
aeon : (23 মে - 10:32 অপরাহ্ণ) @chanchalkst vi kon kon pair e trade koren?
chanchalkst : (23 মে - 10:33 অপরাহ্ণ) eurusd
aeon : (23 মে - 10:33 অপরাহ্ণ) @chanchalkst r kono?gold e trade koren?
chanchalkst : (23 মে - 10:34 অপরাহ্ণ) na
aeon : (23 মে - 10:34 অপরাহ্ণ) sudu uru usd?
chanchalkst : (23 মে - 10:34 অপরাহ্ণ) usdjpy maje maje
মোহাম্মদ লিটন : (23 মে - 10:35 অপরাহ্ণ) ha vai achi
মোহাম্মদ লিটন : (23 মে - 10:35 অপরাহ্ণ) @aeon
aeon : (23 মে - 10:36 অপরাহ্ণ) akon usd jpy e sell na buy daoa ta better hobe bolte paren?
মোহাম্মদ লিটন : (23 মে - 10:37 অপরাহ্ণ) USD/JPY থেকে আমি প্রফিট নিয়ে বেরিয়ে আসছি বিকালেই
aeon : (23 মে - 10:37 অপরাহ্ণ) @mohammad liton vi website ta ki apnar?
মোহাম্মদ লিটন : (23 মে - 10:38 অপরাহ্ণ) তার পরও আপনি বাই দিতে পারেন তবে বেশী রিস্ক হয়ে যায়
aeon : (23 মে - 10:38 অপরাহ্ণ) @mohammad liton bro apni kon kon pair e trade koren?
মোহাম্মদ লিটন : (23 মে - 10:38 অপরাহ্ণ) হ্যাঁ ভাই মাঝে মাঝে পোস্ট করি
aeon : (23 মে - 10:39 অপরাহ্ণ) @mohammad liton bro gold e trade koren?
মোহাম্মদ লিটন : (23 মে - 10:39 অপরাহ্ণ) তা ভাই ঠিক নাই
মোহাম্মদ লিটন : (23 মে - 10:40 অপরাহ্ণ) Gold and Silver করতাম কিন্তু যখন শুনলাম এটা হারাম তখন থেকে করি না
aeon : (23 মে - 10:40 অপরাহ্ণ) @mohammad liton haram kano ekto bolben?
মোহাম্মদ লিটন : (23 মে - 10:42 অপরাহ্ণ) মেটাল জাতীয় জিনিস গুলো দেখে নিতে হয়, যেহেতু ফরেস্ক এ দেখা সম্ভব না তাই এটা হারাম
Asad-FX : (23 মে - 10:43 অপরাহ্ণ) @মো : আল ইমরান ।: hm
aeon : (23 মে - 10:43 অপরাহ্ণ) @mohammad liton bro apnar skype id ta daoa zabe?apni kotai taken?
মোহাম্মদ লিটন : (23 মে - 10:43 অপরাহ্ণ) ascendingbangladesh
মোহাম্মদ লিটন : (23 মে - 10:43 অপরাহ্ণ) Mirpur
aeon : (23 মে - 10:45 অপরাহ্ণ) @mohammad liton request pataisi add koren
মোহাম্মদ লিটন : (23 মে - 10:45 অপরাহ্ণ) পাই নাই
samiya haque : (23 মে - 11:03 অপরাহ্ণ) euru usd r koto up korbe kao ki bolte parben?
Aminul islam : (23 মে - 11:09 অপরাহ্ণ) Hello ke asen
samiya haque : (23 মে - 11:10 অপরাহ্ণ) hello vaiya answerta kao ki dite paren na.......
Aminul islam : (23 মে - 11:12 অপরাহ্ণ) seta niye ami o vabse
Aminul islam : (23 মে - 11:13 অপরাহ্ণ) ak jon 9 ta dike sell dite bolese
samiya haque : (23 মে - 11:14 অপরাহ্ণ) aminul vaiya answer ki parben na apneoo question korechen?
Aminul islam : (23 মে - 11:14 অপরাহ্ণ) na
debashis datta : (23 মে - 11:16 অপরাহ্ণ) Tanvir vai pic gulo kivabe upload korbo..
তানভীর™ : (23 মে - 11:19 অপরাহ্ণ) @debashis datta: http://bdpips.com/ihost
Ashiq Shahri... : (23 মে - 11:19 অপরাহ্ণ) eu now down hower kotha 1.28700
Ashiq Shahri... : (23 মে - 11:20 অপরাহ্ণ) eu now down hower kotha,1.28700 tp
মোহাম্মদ লিটন : (23 মে - 11:26 অপরাহ্ণ) http://prntscr.com/16aqgw
মোহাম্মদ লিটন : (23 মে - 11:26 অপরাহ্ণ) EUR/USD sell most possible

Advertisement

Trade Forex Online

লিভারেজ - বন্ধু চিনতে ভুল করবেন না!

12 replies to this topic

#1 Tarek

    My charts talks to me

  • Members
  • PipPip
  • 22 টি পোস্ট
  • 11 thanks
  • লোকেশনGermany
  • ব্রোকার:Instaforex
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 জুলাই 2012 - 02:06 পূর্বাহ্ণ

লিভারেজ - বন্ধু চিনতে ভুল করবেন না!

কথায় আছে, আমেরিকা যার বন্ধু হয়, তার কোনো শত্রুর দরকার হয় না। কথাটা নেহায়েত মিথ্যা নয়। খুব বেশি কস্ট করতে হবে না, পাশের দেশ পাকিস্তানই একটা জলন্ত উদাহরন। তাই বলে কি আমরা যেচে পড়ে আমেরিকাকে শত্রু বানাবো? বর্তমান পরিস্থিতিতে, নিশ্চয়ই নয়।

ফরেক্স মার্কেটে লিভারেজ অনেকটা আমেরিকার মতই। বেশি লিভারেজ যেমন ভাল না, তেমনি আবার লিভারেজ ছাড়া আমাদের চলেও না।

তাহলে জেনে নেয়া যাক, লিভারেজ এমন কি জিনিস যেটা ছাড়া ফরেক্সে চলা সম্ভব না? (হয়ত সম্ভব, কিন্তু খুব কঠিন। অনেকটা আমেরিকার অবরোধের সাথে যুদ্ধ করার মত)

তার আগে জানুন লিভারেজ কেন দরকার। আপনি যদি ফরেক্সে নতুন হয়ে থাকেন, তাহলে এটাও বুঝবেন লিভারেজ কি জিনিস।

ফরেক্স মার্কেটের একটা বড় সমস্যা হোল (সমস্যা মানে আমাদের ট্রেডারদের জন্য সমস্যা) প্রতিদিনকার মার্কেট মুভমেন্ট খুবই কম। আপনি পিপস হিসাব করতে শিখেছেন। কখনও কি খেয়াল করে দেখেছেন মার্কেট একদিনে কত পারসেন্ট মুভ করে? :|

ঝটপট কিছু অঙ্ক করে নেই। ধরুন, কোনো একদিন EUR/USD এর সর্বনিম্ন প্রাইস ছিল ১.২২০৫ ও দিনের সর্বোচ্চ প্রাইস ছিল ১.২৩২৫ (১২০ পিপস). তাহলে, মার্কেটের শতকরা সর্বোচ্চ পরিবর্তন কত ছিল? খুব সহজভাবে হিসাব করলে, (১.২৩২৫-১.২২০৫)/১.২২০৫ অথবা ০.০০৯৮ অথবা ০.৯৮ পারসেন্ট।

এই হিসাবটা করা হয়েছে সর্বোচ্চ মুভমেন্ট ধরে। প্রকৃত মুভমেন্ট হবে আরও কম এবং ((দিন শুরুর প্রাইস-দিন শেষের প্রাইস)/দিন শুরুর প্রাইস) যা এর থেকে আরও কম।

এই হিসাবটা দেখালাম শুধুমাত্র একটি কারনে। তা হলো ফরেক্স মার্কেটের প্রতিদিনকার মুভমেন্ট যে অনেক কম তা দেখানোর জন্য। অধিকাংশ পপুলার পেয়ারই প্রতিদিন ১-২ শতাংশ বা তার কম মুভমেন্ট করে। ঢাকা স্টক মার্কেটের দিকে একবার তাকান, প্রতিদিন স্টকের দাম করে ৫%-১০% এমনকি আরও বেশি বাড়ে বা কমে। আমরা ফরেক্সে হিসাব করি পিপস দিয়ে। ২-৩ শতাংশ মার্কেট মুভমেন্ট হলেই অধিকাংশ পেয়ার ৩০০-৪০০ পিপস বেড়ে যায়। আর তাই অনেক মনে হয় আমাদের কাছে। (আসলেই কি?)

তাতে আমার সমস্যা কি?

ভেবে দেখুন, আপনি ১০০০ হাজার টাকা দিয়ে কিছু কিনলেন পরে বেশি দামে বিক্রি করার জন্য। এখন এই জিনিসের দাম প্রতিদিন ১-২ টাকা করে বাড়লে/কমলে ভালো নাকি ১০-২০ টাকা করে বাড়লে/কমলে ভালো? উঠানামা যত বেশি হবে, আপনি তত বেশি লাভ করতে পারবেন যদিও লসটাও একটু বেশিই হবে। কিন্তু, লস যতই হোক, ফতুর তো এর হবেন না। কারন, ওই জিনিসের দাম তো কখনো শূন্য হবে না। আর চাইলেই আপনি একটা নির্দিষ্ট দামের কমে তা বিক্রি করে দিতে পারবেন অথবা দাম বাড়ার সময়, কাঙ্খিত দাম না বাড়া পর্যন্ত তা ধরে রাখতে পারবেন। সুতরাং, দ্রুত বাড়লে কমলেই আপনার লাভ।

ফরেক্স মার্কেটের কম মুভমেন্টের জন্য যেহেতু নিজের টাকায় খুব বেশি লাভ করা সম্ভব না, তাই অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লিভারেজ ব্যবহার করে যার অপর নাম ঋণ অথবা লোন এবং যেটা সব ফরেক্স ব্রোকারই অফার করে। এর ফলে অল্প মার্কেট মুভমেন্ট আমাদের বেশি লস/লাভের সুযোগ তৈরি করে। (লসটা আগে লিখলাম কারন ফরেক্সে এই জিনিসটাই সবাই বেশি করে)

সুতরাং, আপনার ক্যাপিটাল যদি ১০০০ ডলার হয় আর আপনি যদি প্রতিদিন .৫০ পারসেন্ট মার্কেট মুভমেন্ট ধরতে পারেন, তাহলে আপনি শুধু নিজের টাকা দিয়ে ট্রেড করলে লাভ হবে ৪.৯-৫ ডলার। এটা খুবই কম। কেনোনা এভাবে আপনাকে প্রায় ২০০ ট্রেড উইন করতে হবে (লাভ থেকে সব লসিং ট্রেড বাদ দিয়ে ২০০ ট্রেড হতে হবে, উদাহরণস্বরূপ ৫০০ উইন, ৩০০ লসিং ট্রেড = ৮০০ ট্রেড) ব্যালেন্স দ্বিগুণ করার জন্য।

আপনি যদি ১:১০ লিভারেজ ব্যবহার করেন (১০ গুন ঋণ), তাহলে একই ক্যাপিটাল এ আপনার প্রফিট হবে ৫০ ডলার।

আপনি যদি মনে করেন, এটাও কম, তাহলে ১:১০০ লিভারেজ ব্যবহারে আপনার লাভ হবে ২০০ ডলার একই ট্রেডে।

ছবি পোস্ট করা হয়েছে

২০০ ডলার প্রফিট শুধুমাত্র একটা ট্রেডে? তাও আবার মাত্র ১০০০ ডলারে? এর থেকে তো ১:১০০০ ব্যবহার করা ভালো। এক ট্রেডেই জিতলে কম্ম খতম। অ্যাকাউন্ট তিনগুন!

এরকম লাভের কথা ভাবতে ভালই লাগে। তার আগে জেনে নিন DSE তে শুধুমাত্র ১:২ লিভারেজ ব্যবহার করে লক্ষ লক্ষ বিনিয়োগকারী ফতুর হয়ে গেছে। আর আপনি নিতে চান ১ টাকা মূলধনে ১০০০ টাকা ঋণ? সইতে পারবেন তো?

প্রায় প্রত্যেক ট্রেডারই এটা সইতে পারে না। যার ফলাফল, হার্ট অ্যাটাক মানে অ্যাকাউন্ট জিরো। অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ৯৯ শতাংশ ট্রেডারের ফতুর হওয়ার একমাত্র কারন। ভেবে দেখুন, আপনি কি ট্রেডিং শিখেছেন বলে মনে করেন যে ১ টাকায় ১০০০ টাকা ঋণ নেয়ার সাহস করবেন?

তাহলে কতো লিভারেজ ব্যবহার করা ভালো?

নির্ভর করে কত দ্রুত আপনি আপনার ব্যালান্স বৃদ্ধি করতে চান।

বর্তমান প্রাইস (১.২২৭৮) এ eur/usd তে ০.০১ স্ট্যান্ডার্ড লটে (পার পিপস ১০ সেন্ট করে) একটা বাই ট্রেড দিতে আপনার লাগবে ১২২৭.৯৬ ডলার। পার ট্রেডে ৫০ পিপস লাভ করলে, লাভ হবে ৫ ডলার। অ্যাকাউন্ট দ্বিগুণ করতে লসিং ট্রেড থেকে ২৪০ উইনিং ট্রেড এরও বেশি প্রয়োজন হবে, দরকার হবে ১২,২৭০ পিপস। এভাবে ট্রেড করলে, আপনি কোনোদিন ফতুর হবেন না। (শর্ত প্রযোজ্যঃ এই প্রাইসেই কিনতে হবে। প্রাইস যত বাড়বে, তত বেশি ক্যাপিটাল লাগবে)

ফরেক্সে আর ফতুর হতে চান না? তাহলে একবার ১:১ লিভারেজ ব্যবহার করে দেখুন না কি হয়! যদিও এর জন্য কিছুটা বড় ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল মাঝারি হলে ১:১০, ক্যাপিটাল ছোট হলে ১:৫০, সর্বোচ্চ ১:১০০ ব্যবহার করতে পারেন।

যদি লিভারেজ নিয়ে জটিল হিসাবে যেতে না চানঃ

সবসময় অ্যাকাউন্ট এর ১-৫% রিস্ক নিন প্রতিটি ট্রেডে। মানে, ১০০০ ডলার ক্যাপিটাল এ ১০-৫০ ডলার রিস্ক প্রতি ট্রেডে। ১-৩% যথেষ্ট নিরাপদ। তাহলে আর আপনাকে লিভারেজ নিয়ে চিন্তা করতে হবে না। এটাই নিশ্চিত করবে যে আপনি কম লিভারেজ নিয়ে ট্রেড করছেন।

মনে রাখবেন, আমেরিকা বা লিভারেজ ছাড়া আমাদের চলবে না। আর তাই একে শত্রু না ভেবে নিরাপদ দূরত্বে থাকাই উত্তম। আর যদি প্রিয় বন্ধু ভেবে কাছে টানতে চান, তাহলেই ...... :no:

বন্ধু চিনতে ভুল করবেন না!

#2 Kabiraj

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 109 টি পোস্ট
  • 10 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:profiforex, roboforex, Octa Fx, Trading_point, fxprimus
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 জুলাই 2012 - 10:01 পূর্বাহ্ণ

tarek vai, valo post, greedy lokder kaje lagbe jodi tara kaje lagai.

Thanked by 1 Member:

#3 সোহাগ

    Forex Rider

  • Members
  • PipPipPip
  • 42 টি পোস্ট
  • 5 thanks
  • লোকেশনChapai nawabgonj
  • ব্রোকার:Xemarket, Fxpro , Fxcm
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 জুলাই 2012 - 10:34 অপরাহ্ণ

dhonnobad vai eto sundor post korar jonno.
ফরেক্স আমার হার্ট

Thanked by 1 Member:

#4 জাকারিয়া

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 103 টি পোস্ট
  • 17 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 21 জুলাই 2012 - 01:47 পূর্বাহ্ণ

কোটেশন

সবসময় অ্যাকাউন্ট এর ১-৫% রিস্ক নিন প্রতিটি ট্রেডে। মানে, ১০০০ ডলার ক্যাপিটাল এ ১০-৫০ ডলার রিস্ক প্রতি ট্রেডে। ১-৩% যথেষ্ট নিরাপদ। তাহলে আর আপনাকে লিভারেজ নিয়ে চিন্তা করতে হবে না।

এই কথার দ্বারা কি এটাই বুঝায় যে, আপনি লেভারেজ যাই নেন না কেন (১:২০০, ১:৫০০, ১:১০০০ ইত্যাদি) যদি মানি ম্যানেজম্যান্ট করতে পারেন তাহলে আর আপনাকে লিভারেজ নিয়ে চিন্তা করতে হবে না।

#5 Tarek

    My charts talks to me

  • Members
  • PipPip
  • 22 টি পোস্ট
  • 11 thanks
  • লোকেশনGermany
  • ব্রোকার:Instaforex
Offline

পোস্ট করা হয়েছেঃ 22 জুলাই 2012 - 04:59 পূর্বাহ্ণ

পোস্ট দেখুনKabiraj, 20 জুলাই 2012 - 10:01 পূর্বাহ্ণ - তে, বলেছেন:

tarek vai, valo post, greedy lokder kaje lagbe jodi tara kaje lagai.

পোস্ট দেখুনসোহাগ, 20 জুলাই 2012 - 10:34 অপরাহ্ণ - তে, বলেছেন:

dhonnobad vai eto sundor post korar jonno.

আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।

পোস্ট দেখুনজাকারিয়া, 21 জুলাই 2012 - 01:47 পূর্বাহ্ণ - তে, বলেছেন:

এই কথার দ্বারা কি এটাই বুঝায় যে, আপনি লেভারেজ যাই নেন না কেন (১:২০০, ১:৫০০, ১:১০০০ ইত্যাদি) যদি মানি ম্যানেজম্যান্ট করতে পারেন তাহলে আর আপনাকে লিভারেজ নিয়ে চিন্তা করতে হবে না।

লিভারেজ কিন্তু মানি ম্যানেজমেন্ট এরই একটি অংশ।

মানি ম্যানেজমেন্ট কে দু ভাগে ভাগ করা যায়। রিস্ক পার ট্রেড ও । এখন আপনি যদি ক্যাপিটালের ২% রিস্ক নিতে চান একটি ট্রেডে, তাহলে বেশি লিভারেজের আপনার কোনো প্রয়োজনই হবে না। অনেকটা এরকমঃ

ব্যাঙ্ক ঋণ নেয়ার সুযোগ আপনার আছে। কিন্তু, নিজের টাকায় গাড়ি কিনতে পারলে, ব্যাংক ঋণ কেনো?

Thanked by 1 Member:

#6 জাকারিয়া

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 103 টি পোস্ট
  • 17 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 22 জুলাই 2012 - 04:42 অপরাহ্ণ

আমার রিস্ক ম্যানেজমেন্ট এর স্ক্রীনশট (Excel Formulated) :

ছবি পোস্ট করা হয়েছে

Thanked by 1 Member:

#7 Tarek

    My charts talks to me

  • Members
  • PipPip
  • 22 টি পোস্ট
  • 11 thanks
  • লোকেশনGermany
  • ব্রোকার:Instaforex
Offline

পোস্ট করা হয়েছেঃ 22 জুলাই 2012 - 06:41 অপরাহ্ণ

পোস্ট দেখুনজাকারিয়া, 22 জুলাই 2012 - 04:42 অপরাহ্ণ - তে, বলেছেন:

আমার রিস্ক ম্যানেজমেন্ট এর স্ক্রীনশট (Excel Formulated) : ছবি পোস্ট করা হয়েছে

আপনি সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট করছেন। এভাবে ট্রেড করলে কখনোই অ্যাকাউন্ট শুন্য হবে না।

Thanked by 1 Member:

#8 জহির রায়হান

    I Love Forex

  • Members
  • Pip
  • 3 টি পোস্ট
  • 1 thanks
  • লোকেশনKhulna
  • ব্রোকার:FxOpen
Offline

পোস্ট করা হয়েছেঃ 22 জুলাই 2012 - 09:36 অপরাহ্ণ

বেশি লেভারেজ মানেই যে খারাপ তা নয়। বরং আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, তাহলে ম্যাক্সিমাম লেভারেজ আপনাকে বেশি প্রফিট করার সুযোগ দিবে। আসল কথা আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, লেভারেজ, ইকুইটি সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে। আপনার ট্রেডিং ষ্ট্রাটেজি এবং রিস্কঃরিওয়ার্ড রেশিও বা এমেম যদি ঠিক না থাকে, তাহলে লেভারেজ যাই হোক আপনার লস হবেই।

সঠিক ভাবে ব্যাবহার করতে পারলে আমার মতে ম্যাক্সিমাম লেভারেজ ই সবচেয়ে প্রফিটেবল।

Thanked by 1 Member:

#9 সিয়াম

    Forex Rider

  • Members
  • PipPipPip
  • 36 টি পোস্ট
  • 0 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 13 ডিসেম্বর 2012 - 07:40 অপরাহ্ণ

পোস্ট দেখুনজাকারিয়া, 22 জুলাই 2012 - 04:42 অপরাহ্ণ - তে, বলেছেন:

আমার রিস্ক ম্যানেজমেন্ট এর স্ক্রীনশট (Excel Formulated) : ছবি পোস্ট করা হয়েছে

ভাই,এই চার্ট টা কিভাবে করেছেন ? আমাকে দেয়া যাবে ?

#10 shorjo sina 4N2R

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 113 টি পোস্ট
  • 15 thanks
  • লোকেশনdhaka
  • ব্রোকার:instaforex
Offline

পোস্ট করা হয়েছেঃ 13 ডিসেম্বর 2012 - 10:09 অপরাহ্ণ

thanks vaiya, valo e laglo...

#11 forexworld

    I Love Forex

  • Members
  • Pip
  • 2 টি পোস্ট
  • 0 thanks
  • ব্রোকার:nil
Offline

পোস্ট করা হয়েছেঃ 10 জানুয়ারি 2013 - 10:27 অপরাহ্ণ

great

#12 ForEx Fighter

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 124 টি পোস্ট
  • 8 thanks
  • ব্রোকার:Xemarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 12 জানুয়ারি 2013 - 12:25 পূর্বাহ্ণ

পোস্ট দেখুনTarek, 20 জুলাই 2012 - 02:06 পূর্বাহ্ণ - তে, বলেছেন:

লিভারেজ - বন্ধু চিনতে ভুল করবেন না! কথায় আছে, আমেরিকা যার বন্ধু হয়, তার কোনো শত্রুর দরকার হয় না। কথাটা নেহায়েত মিথ্যা নয়। খুব বেশি কস্ট করতে হবে না, পাশের দেশ পাকিস্তানই একটা জলন্ত উদাহরন। তাই বলে কি আমরা যেচে পড়ে আমেরিকাকে শত্রু বানাবো? বর্তমান পরিস্থিতিতে, নিশ্চয়ই নয়। ফরেক্স মার্কেটে লিভারেজ অনেকটা আমেরিকার মতই। বেশি লিভারেজ যেমন ভাল না, তেমনি আবার লিভারেজ ছাড়া আমাদের চলেও না। তাহলে জেনে নেয়া যাক, লিভারেজ এমন কি জিনিস যেটা ছাড়া ফরেক্সে চলা সম্ভব না? (হয়ত সম্ভব, কিন্তু খুব কঠিন। অনেকটা আমেরিকার অবরোধের সাথে যুদ্ধ করার মত) তার আগে জানুন লিভারেজ কেন দরকার। আপনি যদি ফরেক্সে নতুন হয়ে থাকেন, তাহলে এটাও বুঝবেন লিভারেজ কি জিনিস। ফরেক্স মার্কেটের একটা বড় সমস্যা হোল (সমস্যা মানে আমাদের ট্রেডারদের জন্য সমস্যা) প্রতিদিনকার মার্কেট মুভমেন্ট খুবই কম। আপনি পিপস হিসাব করতে শিখেছেন। কখনও কি খেয়াল করে দেখেছেন মার্কেট একদিনে কত পারসেন্ট মুভ করে? :|/> ঝটপট কিছু অঙ্ক করে নেই। ধরুন, কোনো একদিন EUR/USD এর সর্বনিম্ন প্রাইস ছিল ১.২২০৫ ও দিনের সর্বোচ্চ প্রাইস ছিল ১.২৩২৫ (১২০ পিপস). তাহলে, মার্কেটের শতকরা সর্বোচ্চ পরিবর্তন কত ছিল? খুব সহজভাবে হিসাব করলে, (১.২৩২৫-১.২২০৫)/১.২২০৫ অথবা ০.০০৯৮ অথবা ০.৯৮ পারসেন্ট। এই হিসাবটা করা হয়েছে সর্বোচ্চ মুভমেন্ট ধরে। প্রকৃত মুভমেন্ট হবে আরও কম এবং ((দিন শুরুর প্রাইস-দিন শেষের প্রাইস)/দিন শুরুর প্রাইস) যা এর থেকে আরও কম। এই হিসাবটা দেখালাম শুধুমাত্র একটি কারনে। তা হলো ফরেক্স মার্কেটের প্রতিদিনকার মুভমেন্ট যে অনেক কম তা দেখানোর জন্য। অধিকাংশ পপুলার পেয়ারই প্রতিদিন ১-২ শতাংশ বা তার কম মুভমেন্ট করে। ঢাকা স্টক মার্কেটের দিকে একবার তাকান, প্রতিদিন স্টকের দাম করে ৫%-১০% এমনকি আরও বেশি বাড়ে বা কমে। আমরা ফরেক্সে হিসাব করি পিপস দিয়ে। ২-৩ শতাংশ মার্কেট মুভমেন্ট হলেই অধিকাংশ পেয়ার ৩০০-৪০০ পিপস বেড়ে যায়। আর তাই অনেক মনে হয় আমাদের কাছে। (আসলেই কি?) তাতে আমার সমস্যা কি? ভেবে দেখুন, আপনি ১০০০ হাজার টাকা দিয়ে কিছু কিনলেন পরে বেশি দামে বিক্রি করার জন্য। এখন এই জিনিসের দাম প্রতিদিন ১-২ টাকা করে বাড়লে/কমলে ভালো নাকি ১০-২০ টাকা করে বাড়লে/কমলে ভালো? উঠানামা যত বেশি হবে, আপনি তত বেশি লাভ করতে পারবেন যদিও লসটাও একটু বেশিই হবে। কিন্তু, লস যতই হোক, ফতুর তো এর হবেন না। কারন, ওই জিনিসের দাম তো কখনো শূন্য হবে না। আর চাইলেই আপনি একটা নির্দিষ্ট দামের কমে তা বিক্রি করে দিতে পারবেন অথবা দাম বাড়ার সময়, কাঙ্খিত দাম না বাড়া পর্যন্ত তা ধরে রাখতে পারবেন। সুতরাং, দ্রুত বাড়লে কমলেই আপনার লাভ। ফরেক্স মার্কেটের কম মুভমেন্টের জন্য যেহেতু নিজের টাকায় খুব বেশি লাভ করা সম্ভব না, তাই অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লিভারেজ ব্যবহার করে যার অপর নাম ঋণ অথবা লোন এবং যেটা সব ফরেক্স ব্রোকারই অফার করে। এর ফলে অল্প মার্কেট মুভমেন্ট আমাদের বেশি লস/লাভের সুযোগ তৈরি করে। (লসটা আগে লিখলাম কারন ফরেক্সে এই জিনিসটাই সবাই বেশি করে) সুতরাং, আপনার ক্যাপিটাল যদি ১০০০ ডলার হয় আর আপনি যদি প্রতিদিন .৫০ পারসেন্ট মার্কেট মুভমেন্ট ধরতে পারেন, তাহলে আপনি শুধু নিজের টাকা দিয়ে ট্রেড করলে লাভ হবে ৪.৯-৫ ডলার। এটা খুবই কম। কেনোনা এভাবে আপনাকে প্রায় ২০০ ট্রেড উইন করতে হবে (লাভ থেকে সব লসিং ট্রেড বাদ দিয়ে ২০০ ট্রেড হতে হবে, উদাহরণস্বরূপ ৫০০ উইন, ৩০০ লসিং ট্রেড = ৮০০ ট্রেড) ব্যালেন্স দ্বিগুণ করার জন্য। আপনি যদি ১:১০ লিভারেজ ব্যবহার করেন (১০ গুন ঋণ), তাহলে একই ক্যাপিটাল এ আপনার প্রফিট হবে ৫০ ডলার। আপনি যদি মনে করেন, এটাও কম, তাহলে ১:১০০ লিভারেজ ব্যবহারে আপনার লাভ হবে ২০০ ডলার একই ট্রেডে।

ছবি পোস্ট করা হয়েছে

২০০ ডলার প্রফিট শুধুমাত্র একটা ট্রেডে? তাও আবার মাত্র ১০০০ ডলারে? এর থেকে তো ১:১০০০ ব্যবহার করা ভালো। এক ট্রেডেই জিতলে কম্ম খতম। অ্যাকাউন্ট তিনগুন! এরকম লাভের কথা ভাবতে ভালই লাগে। তার আগে জেনে নিন DSE তে শুধুমাত্র ১:২ লিভারেজ ব্যবহার করে লক্ষ লক্ষ বিনিয়োগকারী ফতুর হয়ে গেছে। আর আপনি নিতে চান ১ টাকা মূলধনে ১০০০ টাকা ঋণ? সইতে পারবেন তো? প্রায় প্রত্যেক ট্রেডারই এটা সইতে পারে না। যার ফলাফল, হার্ট অ্যাটাক মানে অ্যাকাউন্ট জিরো। অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ৯৯ শতাংশ ট্রেডারের ফতুর হওয়ার একমাত্র কারন। ভেবে দেখুন, আপনি কি ট্রেডিং শিখেছেন বলে মনে করেন যে ১ টাকায় ১০০০ টাকা ঋণ নেয়ার সাহস করবেন? তাহলে কতো লিভারেজ ব্যবহার করা ভালো? নির্ভর করে কত দ্রুত আপনি আপনার ব্যালান্স বৃদ্ধি করতে চান। বর্তমান প্রাইস (১.২২৭৮) এ eur/usd তে ০.০১ স্ট্যান্ডার্ড লটে (পার পিপস ১০ সেন্ট করে) একটা বাই ট্রেড দিতে আপনার লাগবে ১২২৭.৯৬ ডলার। পার ট্রেডে ৫০ পিপস লাভ করলে, লাভ হবে ৫ ডলার। অ্যাকাউন্ট দ্বিগুণ করতে লসিং ট্রেড থেকে ২৪০ উইনিং ট্রেড এরও বেশি প্রয়োজন হবে, দরকার হবে ১২,২৭০ পিপস। এভাবে ট্রেড করলে, আপনি কোনোদিন ফতুর হবেন না। (শর্ত প্রযোজ্যঃ এই প্রাইসেই কিনতে হবে। প্রাইস যত বাড়বে, তত বেশি ক্যাপিটাল লাগবে) ফরেক্সে আর ফতুর হতে চান না? তাহলে একবার ১:১ লিভারেজ ব্যবহার করে দেখুন না কি হয়! যদিও এর জন্য কিছুটা বড় ক্যাপিটাল দরকার। ক্যাপিটাল মাঝারি হলে ১:১০, ক্যাপিটাল ছোট হলে ১:৫০, সর্বোচ্চ ১:১০০ ব্যবহার করতে পারেন। যদি লিভারেজ নিয়ে জটিল হিসাবে যেতে না চানঃ সবসময় অ্যাকাউন্ট এর ১-৫% রিস্ক নিন প্রতিটি ট্রেডে। মানে, ১০০০ ডলার ক্যাপিটাল এ ১০-৫০ ডলার রিস্ক প্রতি ট্রেডে। ১-৩% যথেষ্ট নিরাপদ। তাহলে আর আপনাকে লিভারেজ নিয়ে চিন্তা করতে হবে না। এটাই নিশ্চিত করবে যে আপনি কম লিভারেজ নিয়ে ট্রেড করছেন। মনে রাখবেন, আমেরিকা বা লিভারেজ ছাড়া আমাদের চলবে না। আর তাই একে শত্রু না ভেবে নিরাপদ দূরত্বে থাকাই উত্তম। আর যদি প্রিয় বন্ধু ভেবে কাছে টানতে চান, তাহলেই ...... :no:/> । বন্ধু চিনতে ভুল করবেন না!

ভাই,
আপনার টপিকটি পড়ে ভাল লাগলো ! ট্রেড যদি লসে থাকে তাহলে ব্যাল্যান্স হতে লিভারেজ এর সমন্বয়ের হিসাবটি কিভাবে হবে, দয়া করে একটু বুঝিয়ে বলবেন কি ?

#13 ForEx Fighter

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 124 টি পোস্ট
  • 8 thanks
  • ব্রোকার:Xemarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 19 মার্চ 2013 - 03:22 অপরাহ্ণ

আপনার এই হিসাবটি পরিস্কার বুঝলাম না !

আপনি বলছেন "আপনি যদি ১:১০ লিভারেজ ব্যবহার করেন (১০ গুন ঋণ), তাহলে একই ক্যাপিটাল এ আপনার প্রফিট হবে ৫০ ডলার। আপনি যদি মনে করেন, এটাও কম, তাহলে ১:১০০ লিভারেজ ব্যবহারে আপনার লাভ হবে ২০০ ডলার একই ট্রেডে।"

এখন আপনার সুত্র অনুযায়ী প্রস্ন হল, ১:১০০ লিভারেজ ধরে হিসাব করলে লাভ কি ২০০ ডলার হবে ? নাকি ৫০০ ডলার হবে ?

দয়া করে হিসাবটি পরিস্কার করে দিবেন কি ? কারন আপনার কারনে ভুল হিসাব হয়ে গেলে, ইহা বিডি পিপ্স এর মেম্বারদের অপূরণীয় ক্ষতির কারন হতে পারে !

Similar Topics Collapse

  Topic ফোরাম টপিক স্টার্টার স্ট্যাটিসটিকস শেষ পোস্ট

1 জন এই টপিকটি পড়ছেন

0 জন সদস্য, 1 জন গেস্ট, 0 জন অদৃশ্য ইউজার