বহুত ঘূরপাক খেয়ে আপনাদেরকে বিরক্ত করতে আসলাম। সমস্যাটা হচ্ছে, ফরেক্স নিয়ে আমাকে একটা লেখা তৈরি করতে হচ্ছে। লেখার প্রয়োজনে কয়েকটা প্রশ্নের উত্তর দরকার। ফরেক্স নিয়ে যারা লেখালেখি করে এমন কয়েকজনকে মেইল করছি কিন্তু কারো কাছ থেকেই তেমন উত্তর পাই নি। তাই বাধ্য হয়ে ব্লগার ভাইদের ধারস্থ হলাম। আপনাদের যদি জানা থাকে তাহলে আশা করি একটু কষ্ট হলেও উত্তর দিবেন। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একটু ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। কিন্তু শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমি এমন কারো থেকে উত্তর চাচ্ছি যিনি অভিজ্ঞতার আলোকে উত্তর দেবেন।
v ফরেক্স এ যখন আমি কোন কারেন্সি বাই বা সেল করব তখন বিপরীত দিকের কারেন্সি কি সাথে সাথে আমার একাউন্টে জমা হবে? এবং ঐ সময়ই কি আমার কোন কাজে তা ব্যাবহার করতে পারব? যদি সম্ভব না হয় তাহলে কেন?
v ব্রোকাররা যে লেভারেজ সুবিধা প্রধান করে এর উপর কি কোন সুদ দিতে হয়? লেভারেজ আসলে কি ?
v ফরেক্স মার্কেটে বেচা কেনা করার জন্য কোন ফি দিতে হয়?
v আমি যে ব্রোকারের মাধ্যমে ব্যবসা করব তাকে কোন ফি দিতে হবে?
v ব্রোকাররা যে লেভারেজ সুবিধা প্রদান করে সেক্ষেত্রে কি কারেন্সি প্রদান করে নাকি ঐ পরিমাণ ট্রেড করার সুযোগ প্রদান করে?
v সোয়াপ কি?
v অগ্রীম বেচা কেনার সিস্টেম আছে?
v এমন কোন সিস্টেম আছে যে আমি ব্রোকারকে একটি নির্দিষ্ট মেয়াদ টাকা প্রদান করব সে আমাকে লাভ দেবে মেয়াদ শেষে আমাকে আমার মূল টাকা ফেরত দিয়ে দিবে?
ফরেক্স সম্পর্কে আমার কোন ধারণাই নাই তারপরও বাধ্য হয়ে একটা লেখা আমাকে তৈরি করতে হচ্ছে। আশা করি লেখা তৈরির কাজে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।

Xemarkets



















