http://bdpips.com/to...st-of-patterns/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ২য় পর্ব (Pattern No. 1 - 4)
http://bdpips.com/to...pattern-no-1-4/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ৩য় পর্ব (Pattern No. 5 - 10)
http://bdpips.com/to...attern-no-5-10/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ৪র্থ পর্ব (Pattern No. 11 - 20)
http://bdpips.com/to...-pattern-no-11/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ৫ম পর্ব (Pattern No. 21 - 28)
http://bdpips.com/to...ttern-no-21-28/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ৬ষ্ঠ পর্ব (Pattern No. 29 - 40)
http://bdpips.com/to...-pattern-no-29/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ৭ম পর্ব (Pattern No. 41 - 46)
http://bdpips.com/to...ttern-no-41-46/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ৮ম পর্ব (Pattern No. 47 - 54)
http://bdpips.com/to...ttern-no-47-54/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ৯ম পর্ব (Pattern No. 55 - 60)
http://bdpips.com/to...ttern-no-55-60/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ১০ম পর্ব (Pattern No. 61 - 72)
http://bdpips.com/to...ttern-no-61-72/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ১১তম পর্ব (Pattern No. 73 - 78)
http://bdpips.com/to...-pattern-no-73/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ১২তম পর্ব (Pattern No. 79 - 88)
http://bdpips.com/to...-pattern-no-79/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ১৩তম পর্ব (Pattern No. 89 - 98)
http://bdpips.com/to...-pattern-no-89/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ১৪তম পর্ব (Pattern No. 99 - 118)
http://bdpips.com/to...-pattern-no-99/
Candlestick প্যাটার্ন পরিচিতি - ১৫তম পর্ব (Pattern No. 119 - 132)
http://bdpips.com/to...pattern-no-119/
(133) Paper Umbrella (Karakasa) :

“Paper Umbrella” দেখতে অনেকটা Hammer কিংবা Hanging Man এর মতো হলেও এটা মূলতঃ তা নয় । এই Candlestick এর প্রধান বৈশিষ্ট্য হল যে, এটার Lower Shadow টি Body এর তুলনায় অনেক বেশী লম্বা, যেখানে Hammer কিংবা Hanging Man এর ক্ষেত্রে মাত্র দ্বিগুণ লম্বা হলেই Hammer কিংবা Hanging Man এর ফলাফল বা গুনাবলী প্রকাশ করে । এই Paper Umbrella দ্বারা ট্রেডিং মার্কেটের একদম তলানিতে Price হ্রাসের আপ্রাণ ব্যর্থ চেষ্টাকে ইঙ্গিত করা হয় এবং মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।

(134 ) Four Price Doji :

কোন ট্রেডের Open, High, Low এবং Close – এই চারটি একই সমান হয়ে গেলে ঐ ট্রেডের Candlestick টি যে গাঠনিক রূপ ধারণ করে তাকে Four Price Doji বলা হয় । মার্কেটে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে চরম পর্যায়ের দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিলে এই Four Price Doji এর আবির্ভাব ঘটে এবং এই Four Price Doji তখনই বিশেষ গুরুত্ব বহন করে যখন মার্কেটে অন্যান্য Doji দূর্লভ হয়ে উঠে, আর নয়তো সাধারণভাবে এই Four Price Doji কে বেশী গুরুত্ব দেওয়া উচিত নয় ।

(135) High Wave :

High Wave এক বিশেষ ধরনের Candlestick, এর বিশেষত্ব হচ্ছে এর ছোট Body এবং খুবই লম্বা Upper Shadow এবং Lower Shadow, তবে একই সাথে দুইটা Shadowই লম্বা হতে পারে, আবার নাও হতে পারে, উভয় নিয়মই প্রযোজ্য । এই Candlestick মূলতঃ Spinning Top এবং Doji এর মতো Reversal সিগন্যাল প্রদান করে থাকে, ঐ দুটোর মতো এটারও সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য Confirmation Candlestick এর প্রয়োজন আছে ।

(136) Short Candlestick :

এই Candlestick এর বৈশিষ্ট্য হচ্ছে এর ছোট Body এবং ছোট Shadow, এই Candlestick মার্কেটের ট্রেন্ড নির্ধারণে কোন বিশেষ ভূমিকা রাখে না, তবে কোন চলমান ট্রেন্ডের অবস্থাকে বোঝাতে এই Candlestick এর অনেক ভূমিকা আছে ।

(137) Deviant Doji Candlestick :
কোন ট্রেডের Open এবং Close এক সমান হয়ে গেলে যে Candlestick গঠিত হয় তাকে Doji বা Doji Candlestick বলা হয়, কিন্তু কোন ট্রেডের Open এবং Close এক সমান না হয়ে যদি খুবই নিকটবর্তী হয়, তাহলে যে Candlestick গঠিত হবে তাকে Deviant Doji Candlestick বলা হয় ।

অনুরূপভাবে, কোন Gravestone Doji কিংবা, Dragonfly Doji এর Open এবং Close এক সমান না হয়ে যদি খুবই নিকটবর্তী হয় তাহলেও সেই Candlestick দুইটিকে যথাক্রমে Deviant Gravestone Doji এবং Deviant Dragonfly Doji বলা হয় । প্রকৃতপক্ষে, Deviant Doji Candlestick এবং (Perfect) Doji Candlestick এর সিগন্যাল (Reversal এবং Continuation) প্রদানের ক্ষেত্রে খুব একটা তফাৎ খুঁজে পাওয়া যায় না ।

বিশেষ দ্রষ্টব্য : পরবর্তী প্যাটার্নগুলো মূলতঃ একাধিক মৌলিক প্যাটার্নের যৌথ/মিলিত (Combined) প্যাটার্ন, এই প্যাটার্নগুলোর Chart খুব একটা সহজলভ্য নয় বিধায় উপস্থাপন করা সম্ভব হয়নি, তাই আপাতত মৌলিক প্যাটার্নগুলোর Chart দেখে মার্কেটের পরবর্তী Movement সম্পর্কে ধারনা নেওয়ার জন্য অনুরোধ করা হলো ।
(138) Wash 'n' Rinse (Bullish) :
Wash 'n' Rinse (Bullish) খুবই নির্ভরযোগ্য Bullish Reversal প্যাটার্ন, মার্কেটের Downtrend এ এই ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া গেলে ধরে নেওয়া যেতে পারে যে, মার্কেট দীর্ঘ সময়ের জন্য Uptrend এ যাচ্ছে ।

এই প্যাটার্নকে অনেকে Double Bottom প্যাটার্ন হিসেবে গণ্য করে থাকেন, কিন্তু Double Bottom প্যাটার্নে Piercing Line এর উপস্থিতি বাধ্যতামূলক নয়, অথচ Wash 'n' Rinse (Bullish) এ প্রথম অংশটুকু হচ্ছে “Piercing Line” যা এমনিতেই অনেক শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
(139) Wash 'n' Rinse (Bearish) :
Wash 'n' Rinse (Bearish) খুবই নির্ভরযোগ্য Bearish Reversal প্যাটার্ন, মার্কেটের Uptrend এ এই ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া গেলে ধরে নেওয়া যেতে পারে যে, মার্কেট দীর্ঘ সময়ের জন্য Downtrend এ যাচ্ছে ।

এই প্যাটার্নকে অনেকে Double Top প্যাটার্ন হিসেবে গণ্য করে থাকেন, কিন্তু Double Top প্যাটার্নে Dark Cloud Cover এর উপস্থিতি বাধ্যতামূলক নয়, অথচ Wash 'n' Rinse (Bearish) এ প্রথম অংশটুকু হচ্ছে “Dark Cloud Cover” যা এমনিতেই অনেক শক্তিশালী Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
(140) Tweezer Bottom and Hammer :
সাধারণত Downtrend মার্কেটের তলায় “Tweezer Bottom and Hammer” দেখতে পাওয়া যায় । এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশী Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে ।

এছাড়া এমন কোন শর্ত নাই যে, Tweezer Bottom শুধুমাত্র Open Marubozu (Black) দ্বারা গঠিত হতে হবে, বরং, Upper Shadow বিশিষ্ট ছোট Body কিংবা Doji দ্বারাও Tweezer Bottom গঠিত হতে পারে । এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
(141) Tweezer Top and Hanging Man :
সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় “Tweezer Top and Hanging Man” দেখতে পাওয়া যায় । এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশী Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে ।

এছাড়া এমন কোন শর্ত নাই যে, Tweezer Top শুধুমাত্র Close Marubozu (White) দ্বারা গঠিত হতে হবে, বরং, Upper Shadow বিশিষ্ট ছোট Body কিংবা Doji দ্বারাও Tweezer Top গঠিত হতে পারে, এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
(142) Tweezer Bottom and Piercing Line :
সাধারণত Downtrend মার্কেটের তলায় “Tweezer Bottom and Piercing Line” দেখতে পাওয়া যায় ।

সাধারণত “Piercing Line” এমনিতেই শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, সুতরাং এর সাথে Tweezer Bottom যোগ হওয়াতে এই প্যাটার্নটি আরও বেশী শক্তিশালী Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
(143) Tweezer Top and Dark Cloud Cover :
সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় “Tweezer Top and Dark Cloud Cover” দেখতে পাওয়া যায় ।

সাধারণত “Dark Cloud Cover” এমনিতেই শক্তিশালী Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, সুতরাং এর সাথে Tweezer Top যোগ হওয়াতে এই প্যাটার্নটি আরও বেশী শক্তিশালী Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
(144) Tweezer Top and Harami Cross :
সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় “Tweezer Top and Harami Cross” দেখতে পাওয়া যায় । এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশী Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে ।

এছাড়া এমন কোন শর্ত নাই যে, Tweezer Top কোন Close Marubozu (White) দ্বারা গঠিত হতে হবে, বরং, Upper Shadow বিশিষ্ট ছোট Body দ্বারাও Tweezer Top গঠিত হতে পারে । এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
(145) Tweezer Top and Shooting Star :
সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় “Tweezer Top and Shooting Star” দেখতে পাওয়া যায় । এই প্যাটার্ন গঠনের সময় নির্দিষ্ট নয় যে, কেবল দুইটা Candlestick মিলেই এই প্যাটার্ন গঠিত হতে হবে, বরং দুইয়ের বেশী Candlestick মিলেও এই প্যাটার্ন গঠিত হতে পারে ।

এছাড়া এমন কোন শর্ত নাই যে, Tweezer Top কোন Close Marubozu (White) দ্বারা গঠিত হতে হবে, বরং, Upper Shadow বিশিষ্ট ছোট Body কিংবা Doji দ্বারাও Tweezer Top গঠিত হতে পারে । এই প্যাটার্ন নির্ভরযোগ্য Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে ।
সতর্কতামূলক পরামর্শ
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপরে প্রদর্শিত সকল প্রকার Candlestick প্যাটার্নের বর্ণনায় ইংরেজী Topics এর হুবহু বঙ্গানুবাদ করা সম্ভব হয়নি এবং ইন্টারনেটে অপর্যাপ্ত Chart এর কারণে ভিন্ন বিষয়বস্তুর জন্য প্রদর্শিত Chart কে Modification করে প্যাটার্নের বর্ণনার সাথে উপস্থাপন করা হয়েছে, শুধুমাত্র প্যাটার্নের বর্ণনাকে সহজে বোঝার জন্য । কাজেই, প্রত্যেক দায়িত্বশীল পাঠকের কর্তব্য হচ্ছে, এই “Topic” এর বিষয়বস্তুর সাথে ইন্টারনেটে প্রদত্ত তথ্য-উপাত্ত মিলিয়ে দেখে অতঃপর Real ট্রেডিং এ সিদ্ধান্ত গ্রহন করা । এই “Topic” এ কোন প্রকার ভুল-ভ্রান্তি, অসংগতি কিংবা, অসম্পূর্ণতা দৃষ্টিগোচর হলে দায়িত্বশীল পাঠকের উচিত বিষয়টি (nasim_xxxx@yahoo.com) ই-মেইলে জানিয়ে দেওয়া । পাঠকদের গঠনমূলক মন্তব্য আর পরামর্শ “Topic” টিকে পুনঃসংষ্করণ করার কাজে খুবই সহায়ক হবে ।
Reference Web-Sites
1. bdpips.com/school/
2. www.babypips.com/school/
3. www.leavittbrothers.com/education/candlestick_patterns/
4. www.forexoma.com/learn-forex-trading-at-forexoma/
5. www.onlinetradingconcepts.com/TechnicalAnalysis/Candlesticks/
6. thepatternsite.com/chartpatterns.html
7. www.candlestickforum.com/PPF/Parameters/
8. www.candlesticker.com/Default.asp
9. www.hotcandlestick.com/candles.htm
10. www.chart-formations.com/chart-patterns/
11. www.mql5.com/en/articles/101
12. stockcharts.com/school/
13. candlestickfx.com/bearishcandlestickpatterns.htm
14. tradingsim.com/blog/category/candlesticks/
15. www.candlestickshop.com/glossary/index.html
16. www.investopedia.com/articles/trading/
17. www.yourtradingcoach.com/
18. www.candlecharts.com/candlestick-charting-glossary.html
19. www.daytradingcoach.com/daytrading-candlestick-course.htm
20. www.mysmp.com/technical-analysis/candlestick-charts
21. www.top20sites.com/Top-Candlestick-Charting-Sites

Xemarkets























