

বিডিপিপসের সকল ফরেক্স ট্রেডারদেরকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বিডিপিপসে নতুন ডেমো ট্রেডিং কনটেস্ট শুরু হতে যাচ্ছে। কনটেস্টটি স্পন্সর করছে OctaFx।
কনটেস্ট রুলসঃ
- বিডিপিপসের সকল সদস্য এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবে।
- রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সকল তথ্য সঠিক দিতে হবে। নিকনেম ব্যবহার করা যাবে না, আসল নাম দিতে হবে। ভুল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে অ্যাকাউন্ট বাতিল বলে গণ্য হবে। কারও সাথে অন্যের তথ্য মিলে গেলে ডুপ্লিকেট অ্যাকাউন্ট বলে বিবেচিত হবে।
- প্রতিটি মেম্বার একটি মাত্র অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। কোনভাবেই একের অধিক অ্যাকাউন্ট গ্রহনযোগ্য হবে না। কেউ যদি একাধিক বিডিপিপস অ্যাকাউন্ট ওপেন করে একের অধিক অ্যাকাউন্টে ট্রেড করে, তবে তাকে এই কনটেস্ট থেকে বহিস্কার করা হবে। প্রক্সি ব্যবহার করা অনুমোদিত নয়।
- ট্রেডার'স ডাইরী সেকশনে 'OctaFx কনটেস্ট' ক্যাটাগরিতে আপনার নিজস্ব একটি টপিক ওপেন করে আপনার অ্যাকাউন্ট নাম্বার পোস্ট করতে হবে। আপনার ট্রেডিং স্ট্রাটেজী এবং প্রতিদিনের ট্রেডসমূহ এখানে শেয়ার করতে পারেন।
- এই টপিকের শেষে 'Contest Account Opening Link' এ ক্লিক করে ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে হবে।
- প্রত্যেক ট্রেডারকে $৫০০ ভার্চুয়াল মানি ডেমো অ্যাকাউন্টে দেয়া হবে ট্রেড করার জন্য। কনটেস্ট ৪ ট্রেডিং সপ্তাহ (২০ ট্রেডিং ডে) ধরে চলবে। ২১ মে, ২০১২ সোমবার থেকে ১৬ জুন, ২০১২ শনিবার পর্যন্ত। কনটেস্ট শুরু হবার আগেই ট্রেড শুরু করলে অ্যাকাউন্ট বাতিল বলে গণ্য হবে।
- কনটেস্ট শেষ হবার পর, ১৬ জুন, ২০১২ শনিবার মার্কেট বন্ধ হবার পর মার্কেট রেটে সব ট্রেড ক্লোজ হয়ে যাবে, যার ইকুইটি/ব্যালেন্স সবচেয়ে বেশী থাকবে, তাদের মধ্যে প্রথম ৩ জন বিজয়ী হিসেবে বিবেচিত হবে।
১ম পুরস্কারঃ $৩০০ লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট @ OctaFx
২য় পুরস্কারঃ $২০০ লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট @ OctaFx
৩য় পুরস্কারঃ $১০০ লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট @ OctaFx
অতিরিক্ত পুরস্কারঃ কনটেস্ট শেষে যে ট্রেডারের অ্যাকাউন্ট ব্যালেন্স সবচেয়ে কম থাকবে, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি লস করবেন, তার জন্য রয়েছে $২৫ বোনাস। - কনটেস্ট শেষ হবার পর যদি ২জন ট্রেডারের সমান ব্যালেন্স থাকে, তাহলে তাদের মধ্যে প্রাইজ ভাগ করে দেয়া হবে।
- প্রাইজ অ্যামাউন্ট উইথড্র করা যাবে না, কিন্তু প্রাইজ অ্যামাউন্টের ওপর যেকোনো প্রফিট উইথড্র করতে পারবেন।
- বিজয়ী হিসেবে বিবেচিত হতে হলে, আপনাকে আপনার ব্যালেন্স অন্তত ২৫% বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আপনি যদি টপ ৩ জনের মধ্যে থাকেন, কিন্তু আপনার ব্যালেন্স/ইকুইটি যদি $৬২৫ এর কম হয়, তবে আপনি বিজয়ী হিসেবে বিবেচিত হবেন না।
- আপনাকে প্রতি সপ্তাহে অন্তত একটি ট্রেড করতে হবে।
- আপনি এই কনটেস্টে অংশ নিতে চাইলে এই টপিকে - "আমি অংশ নিচ্ছি" অথবা "Count me in" লিখে আপনার Demo Account Number পোস্ট করুন। বিডিপিপস টিম আপনার ইনফরমেশন চেক করে আপনার অংশগ্রহন ১-২ দিনের মধ্যে নিশ্চিত করবে। তাই আপনার এন্ট্রি Approved হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।
- কোন কারণ দর্শান ব্যাতিত Octafx যে কাউকে কনটেস্ট থেকে বহিস্কার করতে পারে। বহিস্কারের কারণগুলো হতে পারেঃ ২টি ভিন্ন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে একই সময়ে বিপরিত ট্রেড ওপেন করলে, গ্যারান্টেড প্রফিট হবে এরকম কোন অবৈধ পদ্ধতি অবলম্বন করলে অথবা অন্য কোন ধরনের প্রতারনা করলে ইত্যাদি।
- প্রতিটি ট্রেডিং অ্যাকাউন্টে নিম্নোক্ত সেটিংস থাকবেঃ
i) অ্যাকাউন্ট টাইপ - similar to Octafx Micro Account
ii) ট্রেডিং টুলস - similar to Octafx Micro Account
iii) অ্যাকাউন্ট ক্যাপিটাল - $৫০০
iv) লিভারেজ - ১:৫০০
v) সর্বনিম্ন ট্রেডিং ভলিউম/লট সাইজ - ০.০১ লট
vi) সর্বোচ্চ ট্রেডিং ভলিউম/লট সাইজ - ১০ লট - সব ধরনের ট্রেডিং স্ট্রাটেজি এবং EA ব্যবহার করা যাবে।
- কনটেস্টের ফলাফল এবং অবস্থা সবসময় OctaFX এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
- কনটেস্ট শেষ হবার পর মার্কেট রেটে সব ট্রেড ক্লোজ হয়ে যাবে।
- কনটেস্ট বিজয়ীরা এই বিষয়ে একমত থাকবেন যে OctaFX তাদের নাম Company News এ প্রকাশ করতে পারবে।
- এই কনটেস্টে কোন বিজয়ী যদি পরবর্তী আবার অনুষ্ঠিত কোন কনটেস্টে পুনরায় নির্বাচিত হয়, তাহলে সে শুধুমাত্র প্রাইজের ১০% পাবে।
- কোন প্রতারনামুলক কাজ করলে OctaFX যেকোনো সময় যেকোনো প্রাইজ বাতিলের অধিকার রাখে।
কনটেস্টের জন্য রেজিস্ট্রেশন করুন

Xemarkets














