কনটেন্টে যান







বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাংলা ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে। ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয়।


Toggle shoutbox বিডিপিপস চ্যাট Open the Shoutbox in a popup

৩০% বোনাস সকল ডিপোজিটে

সবাই চ্যাটবক্স ব্যবহারে মিতভাষী হন। বিডিপিপস সম্পূর্ণ রাজনীতিমুক্ত কমিউনিটি। রাজনীতি নিয়ে আলোচনা করার অসংখ্য ওয়েবসাইট রয়েছে। বিডিপিপসে রাজনীতি বিষয়ক আলোচনা এবং অন্য ট্রেডারদের সাথে আক্রমণাত্মক কথাবার্তা থেকে বিরত থাকুন।

ওমর ফারুক : (20 জুন - 01:24 পূর্বাহ্ণ) :(( demo te 00 hobe na
বাংলাপিপ : (20 জুন - 01:24 পূর্বাহ্ণ) @ইয়াসিন: Su er position to khubi kharap
বাংলাপিপ : (20 জুন - 01:24 পূর্বাহ্ণ) AU*
FX-BD : (20 জুন - 01:25 পূর্বাহ্ণ) je joto beshi a/c zero korbe, tar experience tooto barbe. forex valo kore bujbe. ter pabe forex koto ajob
DL-punk-AsS : (20 জুন - 01:26 পূর্বাহ্ণ) একাউন্ট এক বারেই ডাবল ১০০% লাভ...... :party: -- কানা রাইতে বেপক বিনোদন । :loveforex: --- :goodnight:
FX-BD : (20 জুন - 01:26 পূর্বাহ্ণ) aud ektu up hole, sell dile e profit, ekhon................lolzzzzzzzzzz
বাংলাপিপ : (20 জুন - 01:26 পূর্বাহ্ণ) @DL-punk-AsS: amar 50%
FX-BD : (20 জুন - 01:27 পূর্বাহ্ণ) dl-punk-as s............ ekhon mon er shukhe ghum den
বাংলাপিপ : (20 জুন - 01:27 পূর্বাহ্ণ) 1st time federal listen us
FX-BD : (20 জুন - 01:27 পূর্বাহ্ণ) 0.1 lot e ek tan e 14$ profit
FX-BD : (20 জুন - 01:28 পূর্বাহ্ণ) sorry. 0.5 lot e
বাংলাপিপ : (20 জুন - 01:28 পূর্বাহ্ণ) federal indicated tapering
DL-punk-AsS : (20 জুন - 01:28 পূর্বাহ্ণ) @বাংলাপিপ: :hug: --- ভাই আমার ট্রেড আগেই দেউয়া ছিল , এখন একাউন্ট ওপেন কইরা দেখি , :party:
FX-BD : (20 জুন - 01:30 পূর্বাহ্ণ) dl-punk-as s............. eto long take profit deoa chilo?
DL-punk-AsS : (20 জুন - 01:31 পূর্বাহ্ণ) @FX-BD: আরে না না , আমি হাতে বন্ধ কর লাম , আরও আগে অফ করলে লাভ আরও হইতও।
বাংলাপিপ : (20 জুন - 01:32 পূর্বাহ্ণ) EZ meeting ase ajke theke
DL-punk-AsS : (20 জুন - 01:32 পূর্বাহ্ণ) @FX-BD: বেশি না ১০/১২ পিপ্স লসস :devil:
বাংলাপিপ : (20 জুন - 01:32 পূর্বাহ্ণ) Today will be a busy day with a lot of news
ইয়াসিন : (20 জুন - 01:33 পূর্বাহ্ণ) @বাংলাপিপ: vai market er emon dosa keno hotat ektu bolen na
DL-punk-AsS : (20 জুন - 01:33 পূর্বাহ্ণ) @বাংলাপিপ: (y)
বাংলাপিপ : (20 জুন - 01:33 পূর্বাহ্ণ) @ইয়াসিন: ben indicated tapering
বাংলাপিপ : (20 জুন - 01:34 পূর্বাহ্ণ) which signaled strong usd
বাংলাপিপ : (20 জুন - 01:34 পূর্বাহ্ণ) apnake bolsilamna? @ইয়াসিন:
বাংলাপিপ : (20 জুন - 01:35 পূর্বাহ্ণ) :goodnight:
DL-punk-AsS : (20 জুন - 01:35 পূর্বাহ্ণ) ভাই সব দোয়া করি , মাজে মাজে জেনো এইরকম ফাও লাভ পাই এবং আপনারও পান :lovebdpips: :goodnight:
kallol : (20 জুন - 01:36 পূর্বাহ্ণ) amin @ Dl punk
ইয়াসিন : (20 জুন - 01:37 পূর্বাহ্ণ) @বাংলাপিপ: ji
ইয়াসিন : (20 জুন - 01:37 পূর্বাহ্ণ) aaj ke sabdane trade korte hobe
FX-BD : (20 জুন - 01:38 পূর্বাহ্ণ) kallol:............ ektu agg e sobai k badam khoailo. apni khichen?
FX-BD : (20 জুন - 01:38 পূর্বাহ্ণ) ajj trade na kora e valo
ইয়াসিন : (20 জুন - 01:39 পূর্বাহ্ণ) @FX-BD: onek gulo news ache dekchi
FX-BD : (20 জুন - 01:39 পূর্বাহ্ণ) hmm
FX-BD : (20 জুন - 01:40 পূর্বাহ্ণ) ulta palta hobe sob kichu
FX-BD : (20 জুন - 01:40 পূর্বাহ্ণ) kokhon ki hoi bola muskil
ইয়াসিন : (20 জুন - 01:40 পূর্বাহ্ণ) BRAZIL supporter k k achen?
kallol : (20 জুন - 01:40 পূর্বাহ্ণ) na re vai, busy silam , heavy miss korlam dekhi @ fx bd
FX-BD : (20 জুন - 01:41 পূর্বাহ্ণ) ami Brazil supporter
ইয়াসিন : (20 জুন - 01:41 পূর্বাহ্ণ) @FX-BD: brazil 1 - 0 mexico ...kela dektesen na?
FX-BD : (20 জুন - 01:42 পূর্বাহ্ণ) kallol: ja mozar badam chilo. cyclone 500 miles/ hour
FX-BD : (20 জুন - 01:42 পূর্বাহ্ণ) Tv onno room e , lok ghumache
FX-BD : (20 জুন - 01:43 পূর্বাহ্ণ) yasin: maxico kintu onek strong ekta team
kallol : (20 জুন - 01:50 পূর্বাহ্ণ) ei cyclone a sobar jora badam thik ase to? @ fx bd
guddu : (20 জুন - 01:54 পূর্বাহ্ণ) hello all
guddu : (20 জুন - 01:55 পূর্বাহ্ণ) fx-bd vai
guddu : (20 জুন - 01:55 পূর্বাহ্ণ) kallol vai
kallol : (20 জুন - 01:55 পূর্বাহ্ণ) hi guddu, badam thik ase ? cyclone holo to tai jigges korsi
guddu : (20 জুন - 01:55 পূর্বাহ্ণ) ha ha thik achhe achhe
FX-BD : (20 জুন - 02:21 পূর্বাহ্ণ) guddu vai tumi koi thako? eto raat e ashle je
FX-BD : (20 জুন - 02:21 পূর্বাহ্ণ) guddu gtalk e asho
tanvirtanju : (20 জুন - 05:41 পূর্বাহ্ণ) :dancing: good morning



Advertisement

Trade Forex Online

Candlestick প্যাটার্ন পরিচিতি - ২য় পর্ব (Pattern No. 1 - 4)


14 replies to this topic

#1 নাসিম

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 467 টি পোস্ট
  • 261 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 03 মে 2012 - 01:22 পূর্বাহ্ণ

Candlestick প্যাটার্ন পরিচিতি - ১ম পর্ব (List of 143 Patterns)

http://bdpips.com/to...st-of-patterns/



Candlestick এর সংক্ষিপ্ত পরিচিতি :

ফরেক্স ট্রেডিং ব্যবসার শুরু থেকেই যে সকল Chart ব্যবহার করা হতো সে সকল Chart গুলোর মধ্যে অন্যতম প্রধান হলো “Line Chart”, “Standard Bar Chart”, ইত্যাদি । কিন্তু এই সমস্ত Chart এর প্রতিটিরই বহুবিধ সমস্যা রয়েছে । বৈদেশিক মুদ্রা বিনিময়ের এই ব্যবসায় বহু বছর ধরে জাপানীরা এক বিশেষ ধরনের Chart ব্যবহার করছে, যা “Candlestick Chart” নামে পরিচিত । সাম্প্রতিককালে সমগ্র বিশ্বে এই “Candlestick Chart” ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এটির বিভিন্ন রকমের কম্বিনেশন বা, প্যাটার্ন ট্রেডিং মার্কেটের অবস্থা (ট্রেন্ড), ক্রয়-বিক্রয়ের চাপ, ইত্যাদি সহজবোধ্য রূপে প্রকাশ করে । এই প্যাটার্নগুলো নিয়ে আলোচনার পূর্বে Candlestick এর গঠন নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা দরকার ।

ছবি পোস্ট করা হয়েছে


উপরে দুইটা Candlestick এর নমুনায় দেখা যাচ্ছে যে, একটি সবুজ রঙের এবং অপরটি লাল রঙের । সবুজ (সাদা) রঙের Candlestick মার্কেটের Uptrend এর এবং লাল (কালো) রঙের Candlestick মার্কেটের Downtrend এর পরিচয় বহন করে । সহজ করে বোঝার সুবিধার্থে সবুজ রঙের Candlestick এর নীচে Open এবং উপরে Close লিখা রয়েছে । অন্যদিকে, লাল রঙের Candlestick এর উপরে Open এবং নীচে Close লিখা রয়েছে । Candlestick এর মূলত দুইটা অংশ – (১) Real Body এবং (২) Shadow (Body এর উপরে এবং নীচে) । এই Real Body এবং Shadow কখনও খুব ছোট, আবার কখনও অনেক বড় হয় এবং ট্রেডিং মার্কেটের ভিন্ন ভিন্ন ট্রেডিং পরিস্থিতি প্রকাশ করে ।


বিভিন্ন ধরনের Candlestick এর গাঠনিক বৈশিষ্ট্য :

ট্রেডিং Chart এ একাধিক Candlestick মিলে যখন কোন প্যাটার্ন তৈরী হয়, তখন ঐ প্যাটার্ন মার্কেটের একটি বিশেষ অবস্থা ব্যক্ত করে এবং সেই সাথে মার্কেটের পরবর্তী Movement কোন দিকে হবে, তারও একটা দিক নির্দেশনা প্রদান করে । কিন্তু প্রত্যেক Candlestick নিজেই নিজের গাঠনিক বৈশিষ্ট্যের কারণে কিছু তথ্য বা, সংকেত প্রদান করে থাকে । প্রথমে Candlestick এর কিছু বৈশিষ্ট্যের সাথে আমরা পরিচিত হই ।

ছবি পোস্ট করা হয়েছে



উপরের চিত্রটি থেকে আমরা বুঝতে পারি যে, Candlestick এর Body এবং Shadow এর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের হওয়ার কারণে Candlestick টি দেখতে যেমন বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি এটি মার্কেটের বিশেষ কিছু বার্তাও প্রকাশ করে থাকে । নীচের একটি চিত্র এবং তালিকা থেকে বিভিন্ন দৈর্ঘ্যের Body এবং Shadow এর কারণে Candlestick টি দেখতে কেমন হয় এবং ঐ Candlestick দ্বারা কি তথ্য প্রকাশ পায়, তা আমরা জেনে নেই ।

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে



এবার নীচের চিত্রে দেখানো হল – Upper Shadow এবং Lower Shadow কি সংকেত / বার্তা / তথ্য প্রদান করে থাকে ।

ছবি পোস্ট করা হয়েছে



এবার নীচের চিত্রে দেখানো হলো যে, Upper Shadow এবং Lower Shadow ছোট কিংবা, বড় হলে Candlestick কি বার্তা প্রদান করে থাকে ।

ছবি পোস্ট করা হয়েছে



সাধারণত মার্কেট যখন Uptrend এ চলতে থাকে কিংবা, চলা শুরু করে তখন Bullish Candlestick এবং Bearish Candlestick সমূহ যে ধরনের সন্নিবেশ তৈরী করে তা নীচের চিত্র দ্বারা বোঝানো হলো ।

ছবি পোস্ট করা হয়েছে



অনুরূপভাবে, মার্কেট যখন Downtrend এ চলতে থাকে কিংবা, চলা শুরু করে তখন Bullish Candlestick এবং Bearish Candlestick সমূহ যে ধরনের সন্নিবেশ তৈরী করে তা নীচের চিত্র দ্বারা বোঝানো হলো ।

ছবি পোস্ট করা হয়েছে



মার্কেট যখন Uptrend থেকে Downtrend এ চলা শুরু করে কিংবা, Downtrend থেকে Uptrend এ চলা শুরু করে, তখন ট্রেডিং মার্কেটে কিছু বিশেষ ধরনের Candlestick এর আবির্ভাব ঘটে যার কিছু সংক্ষিপ্ত নমুনা নীচে দেখানো হলো, এই বিশেষ ধরনের Candlestick সমূহ মার্কেটে ঘন ঘন আবির্ভূত হতে থাকলে, মার্কেটে খুব শীঘ্রই যে Reversal Trend আসন্ন, তা সহজে বোঝা যায় ।

ছবি পোস্ট করা হয়েছে




Doji Candlestick কি ?

আমরা নীচের চিত্রটি থেকে “Doji Candlestick” সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারি ।

ছবি পোস্ট করা হয়েছে



যখন কোন ট্রেডের Opening Price এবং Closing Price এক হয়ে যায়, তখন Candlestick যে গাঠনিক রূপ ধারণ করে তাকে (জাপানী ভাষায়) Doji Candlestick অথবা, সংক্ষেপে শুধু Doji বলা হয় । উপরে Doji Candlestick এর একটি নমুনা দেখানো হয়েছে । যখন ট্রেডিং মার্কেটে Buyer এবং Seller এর মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তখনই এই Doji Candlestick গঠিত হয় এবং মার্কেটের ভিন্ন ভিন্ন পরিস্থিতির কারণে অনেক রূপে গঠিত হয়, নীচে তার কয়েকটা রূপ দেখানো হলো ।

ছবি পোস্ট করা হয়েছে



সাধারণ ভাবে কোন Doji Candlestick এর Opening Price এবং Closing Price মাঝামাঝি অবস্থান করলে এই Doji কে তখন Doji Star বলা হয়। এই Doji Star মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ সিগন্যাল প্রদান করে থাকে ।


Star Position কি ?

যখন কোনCandlestick আগের Candlestick অপেক্ষা কিছু (Gap) উপরে কিংবা নীচে গঠিত হয়, তখন দ্বিতীয় Candlestick টির অবস্থানকে Star Position বলা হয় । সাধারণত Star Position এ পজিশনে থাকা Candlestick এর Body ছোট সাইজের হয় এবং আগের Candlestick এর Body বড় সাইজের হয়, তবে সব সময় নয় ।

মার্কেটে ধারাবাহিক ট্রেডিং এর সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি হলে Star Position এ Candlestick গঠিত হয় এবং সাধারণত এখান থেকেই Reversal Trend শুরু হয় । বিভিন্ন ধরনের Candlestick যেমন – Doji, Hammer, Shooting Star, Spinning Tops, প্রভৃতি Star Position এ গঠিত হয় ।

ছবি পোস্ট করা হয়েছে




Harami Position কি ?

জাপানী ভাষায় “Harami” শব্দের অর্থ “গর্ভবতী”, যখন কোন Candlestick আগের Candlestickএর Range এর মধ্যে গঠিত হয় তখন একে Harami Position বলে । স্বাভাবিক ভাবেই Harami Position এ থাকা Candlestick এর Body আগের Candlestick অপেক্ষা ছোট সাইজের হয়, তবে Shadow দুইটি আগের Candlestick এর Body (Range) এর মধ্যে থাকাটা জরুরী নয়, তবে থাকলে ভাল ।

Star Position এর মত Harami Position শক্তিশালী Reversal সিগন্যাল প্রদান করে না, তবে Reversal Trend এর ভবিষ্যত ইঙ্গিত প্রদান করে ।

ছবি পোস্ট করা হয়েছে





(1) Doji Star (Bullish) :

কোন Downtrend মার্কেটে কিছু (Gap) নীচে Doji Star গঠিত হলে, সাধারণত এটিকে Doji Star (Bullish) বলা হয়।

ছবি পোস্ট করা হয়েছে



এই Doji Star সাধারণত মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে শর্ত হলো এই যে, এই Doji Star পরে শক্তিশালী Bullish Candlestick থাকতে হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।

ছবি পোস্ট করা হয়েছে





(2) Doji Star (Bearish) :

কোন Uptrend মার্কেটে কিছু (Gap) উপরে Doji Star গঠিত হলে, সাধারণত এটিকে Doji Star (Bearish) বলা হয় ।

ছবি পোস্ট করা হয়েছে



এই Doji Star সাধারণত মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে শর্ত হলো এই যে, এই Doji Star পরে শক্তিশালী Bearish Candlestick থাকতে হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।

ছবি পোস্ট করা হয়েছে





(3) Doji Star (Upward Continuation) :

ছবি পোস্ট করা হয়েছে


সাধারণত কোন Uptrend মার্কেটে Doji Star দেখতে পাওয়া গেলে এবং Doji এর পরে শক্তিশালী Bearish Candlestick না থাকলে, এই Doji মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে না, বরং তখন এই Doji মার্কেটের Upward Continuation সিগন্যাল প্রদান করে, নীচে এর উদাহরণ দেখানো হলো । উল্লেখ্য যে, এই নিয়ম Spinning Top (Upward Continuation) এর ক্ষেত্রেও প্রযোজ্য ।

ছবি পোস্ট করা হয়েছে






(4) Doji Star (Downward Continuation) :

ছবি পোস্ট করা হয়েছে


সাধারণত কোন Downtrend মার্কেটে Doji Star দেখতে পাওয়া গেলে এবং Doji এর পরে শক্তিশালী Bullish Candlestick না থাকলে, এই Doji মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে না, বরং তখন এই Doji মার্কেটের Downward Continuation সিগন্যাল প্রদান করে, নীচে এর উদাহরণ দেখানো হলো । উল্লেখ্য যে, এই নিয়ম Spinning Top (Downward Continuation) এর ক্ষেত্রেও প্রযোজ্য ।

ছবি পোস্ট করা হয়েছে



Thanked by 3 Members:

#2 আজগর খান

    My charts talks to me

  • Members
  • PipPip
  • 21 টি পোস্ট
  • 6 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 03 মে 2012 - 03:53 পূর্বাহ্ণ

Nasim ভাই , আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম. । আমি বিশ্বাস করি , আপনার মাধ্যমে আমরা forex শিখবো। এবং আর একটা অনুরোধ PDF ফাইল আকারে দিলে আমাদের জন্য সুবিধা হয়। Download করে একই বিষয় বার বার পড়তে পারি।

#3 নাসিম

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 467 টি পোস্ট
  • 261 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 03 মে 2012 - 04:52 পূর্বাহ্ণ

আজগর ভাই,

আমি খুব শীঘ্রই PDF ফরম্যাটে এই Topic টি পোস্ট করবো, এখন মূলতঃ Correction এর জন্যই এভাবে অল্প অল্প করে পোস্ট করছি, আর তাছাড়া কোন বিশেষ কারণবশতঃ অনেকেই PDF ফাইল ডাউনলোড করতে এবং পড়তে সমস্যায় পড়ছেন । এই Topic এর মোট পৃষ্ঠা সংখ্যা ৯৪ এবং মোটামুটি মানের PDF ফাইলের সাইজ 12 MB এর উপরে, কাজেই এই Topic এ ভুল থাকলে আমাকে এতো বড় ফাইল একাধিকবার Upload করতে এবং আপনাদেরকে একাধিকবার download করতে হবে, সেই ঝামেলা এড়াতেই আপাতত সাময়িকভাবে এই ভাবে পোস্ট করছি ।

নাসিম

বিশেষ দ্রষ্টব্য : আমি নিজেই তো ফরেক্সে নতুন, আমি অন্যদেরকে ফরেক্সের কি শিখাব ?

Thanked by 1 Member:

#4 তানভীর™

    সুপার মডারেটর

  • Moderators
  • 757 টি পোস্ট
  • 582 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:XEMarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 03 মে 2012 - 04:57 পূর্বাহ্ণ

ভাল হয়েছে নাসিম ভাই। আমি লেখা এবং ইমেজগুলো ঠিক করে দিলাম।
Tanvir Zed Ahmed | Super Moderator

BDPIPS INC - Forex Portal
Skype: z_e_d_7, YM: z_e_d_7
www.bdpips.com

ফরেক্স এক নজরে | Problems with Bangla? | ফরেক্স স্কুল ------ Trend is your friend!

#5 নাসিম

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 467 টি পোস্ট
  • 261 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 03 মে 2012 - 06:40 পূর্বাহ্ণ

তানভীর ভাই,

আপনাকে অনেক ধন্যবাদ, এইভাবে পোস্ট করাতে সবাই অনলাইনে পড়তে পারছে । তবে, একটা সমস্যা বাকী রয়ে গিয়েছে - imgur কিংবা, অন্য কোন ইমেজ Uploader ওয়েব-সাইট প্রায় সময়ই Uploading এর সময় Failure দেখায়, এই সমস্যা না হলে আমি একসাথে অনেকগুলো করে প্যাটার্ন পোস্ট করতে পারতাম । এছাড়া BDPips এ নতুন টপিক লেখার সময় "ছবির বাটনে" ক্লিক করলে Error Message দেখায় এবং বলে যে, ছবি Show করার অনুমতি (Legal Authority) আমার নাই, ফলে ছবি না দেখেই টপিক লিখতে হয়, এতে একটা টেনশন কাজ করে যে, ভুল ছবি পোস্ট করে দিলাম কিনা ।

নাসিম

Thanked by 1 Member:

#6 hmamunj

    My charts talks to me

  • Members
  • PipPip
  • 13 টি পোস্ট
  • 0 thanks
  • ব্রোকার:instaforex
Offline

পোস্ট করা হয়েছেঃ 15 সেপ্টেম্বর 2012 - 04:44 অপরাহ্ণ

this is awesome psot.....thanks a lot
vai when will we hope to have our pdf file...
hardly waiting for that ...
Abdullah Al Mamun
...first real trade some days ago ..

#7 নাসিম

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 467 টি পোস্ট
  • 261 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 15 সেপ্টেম্বর 2012 - 07:38 অপরাহ্ণ

পোস্ট দেখুনhmamunj, 15 সেপ্টেম্বর 2012 - 04:44 অপরাহ্ণ - তে, বলেছেন:

this is awesome psot.....thanks a lot
vai when will we hope to have our pdf file...
hardly waiting for that ...
Abdullah Al Mamun
...first real trade some days ago ..


ক্যান্ডেলস্টিক সমাচার এবং অন্যান্য পিডিএফ ফাইল এই লিঙ্কে পাবেন -

http://bdpips.com/to...F-complete-pdf/



ফিবোনাক্কি নিয়ে আমি কিছু লিখেছিলাম যেটার পিডিএফ এখনও পোস্ট করা হয়নি, এমনি ওয়েব-পেজ দেখে কিছু পড়তে পারবেন -

http://bdpips.com/to...A6%B0%E0%A7%87/

#8 Dr. Helping Hand

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 520 টি পোস্ট
  • 117 thanks
  • লোকেশনsavar
  • ব্রোকার:Xemarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 সেপ্টেম্বর 2012 - 02:52 অপরাহ্ণ

ছবি পোস্ট করা হয়েছে

#9 Dr. Helping Hand

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 520 টি পোস্ট
  • 117 thanks
  • লোকেশনsavar
  • ব্রোকার:Xemarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 সেপ্টেম্বর 2012 - 02:52 অপরাহ্ণ

ছবি পোস্ট করা হয়েছে

#10 নাসিম

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 467 টি পোস্ট
  • 261 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 সেপ্টেম্বর 2012 - 05:07 অপরাহ্ণ

পোস্ট দেখুনDr. Md. Imran Ali, 20 সেপ্টেম্বর 2012 - 02:52 অপরাহ্ণ - তে, বলেছেন:

ছবি পোস্ট করা হয়েছে



পোস্ট দেখুনDr. Md. Imran Ali, 20 সেপ্টেম্বর 2012 - 02:52 অপরাহ্ণ - তে, বলেছেন:

ছবি পোস্ট করা হয়েছে


ইমরান ভাই

আপনি এইভাবে সব পোস্টে আপনার ট্রেডিং মেথড নিয়ে পোস্ট না করে বরং পৃথক একটা পোস্টে উল্লেখ করলে আমরা সবাই আপনার পোস্ট পড়ে আপনাকে প্রশ্ন করতেও পারতাম আবার আপনার কাছ থেকে কিছু শিখতেও পারতাম । ধন্যবাদ ।

#11 Dr. Helping Hand

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 520 টি পোস্ট
  • 117 thanks
  • লোকেশনsavar
  • ব্রোকার:Xemarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 সেপ্টেম্বর 2012 - 05:19 অপরাহ্ণ

পোস্ট দেখুননাসিম, 20 সেপ্টেম্বর 2012 - 05:07 অপরাহ্ণ - তে, বলেছেন:





ইমরান ভাই

আপনি এইভাবে সব পোস্টে আপনার ট্রেডিং মেথড নিয়ে পোস্ট না করে বরং পৃথক একটা পোস্টে উল্লেখ করলে আমরা সবাই আপনার পোস্ট পড়ে আপনাকে প্রশ্ন করতেও পারতাম আবার আপনার কাছ থেকে কিছু শিখতেও পারতাম । ধন্যবাদ ।

Thanks for ur advice. Actually i want to share every signal to all bdpips member.

#12 নাসিম

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 467 টি পোস্ট
  • 261 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 20 সেপ্টেম্বর 2012 - 09:13 অপরাহ্ণ

পোস্ট দেখুনDr. Md. Imran Ali, 20 সেপ্টেম্বর 2012 - 05:19 অপরাহ্ণ - তে, বলেছেন:

Thanks for ur advice. Actually i want to share every signal to all bdpips member.


ইমরান ভাই,

আপনার সদয় বন্ধু-সুলভ উপকারী মনোভাবের জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি । তবে যখন নতুন সদস্যরা Channel কিংবা, Zigzag অথবা, Candlestick Pattern জানার জন্য এই পোস্টগুলো পড়বে তখন স্বাভাবিক ভাবেই আপনার পোস্ট করা চার্টগুলো তাদের মনে খটকা (সংশয়) সৃষ্টি করবে এবং আপনার এই চার্টগুলোর সাথে তারা Channel / Zigzag / Candlestick Pattern এর যোগসূত্র খুঁজে বেড়াবে এবং যোগসূত্র খুঁজে না পেলে তারা এই পোস্টগুলো থেকে কিছু শিখতে পারেনি বলে মনে করবে - এই অসুবিধা দূর করার জন্যই আপনার মূল্যবান চার্টগুলো পৃথক পোস্টে থাকাটা জরুরী । ধন্যবাদ ।

#13 talebdpmg

    I Love Forex

  • Members
  • Pip
  • 8 টি পোস্ট
  • 1 thanks
  • ব্রোকার:InstaForex
Offline

পোস্ট করা হয়েছেঃ 27 সেপ্টেম্বর 2012 - 10:34 পূর্বাহ্ণ

আস্সালামু আলাইকুম। নাসিম ভাই, অপনার কথা থেকে জানতে পারলাম আপনি পিডিএফ ফাইল হিসেবে সবার জন্য আপলোড করবেন? করলে লিংকটা দিবেন: Email:talebdpmg@gmail.com

#14 নাসিম

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 467 টি পোস্ট
  • 261 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 27 সেপ্টেম্বর 2012 - 01:39 অপরাহ্ণ

পোস্ট দেখুনtalebdpmg, 27 সেপ্টেম্বর 2012 - 10:34 পূর্বাহ্ণ - তে, বলেছেন:

আস্সালামু আলাইকুম। নাসিম ভাই, অপনার কথা থেকে জানতে পারলাম আপনি পিডিএফ ফাইল হিসেবে সবার জন্য আপলোড করবেন? করলে লিংকটা দিবেন: Email:talebdpmg@gmail.com


আমি পিডিএফ ফাইল আপলোড করে দিয়েছি, এইখানে একটু উপরেই লিঙ্কটা দেওয়া আছে, ভাল করে দেখুন, সহজেই খুঁজে পেয়ে যাবেন আশাকরি ।

#15 shorjo sina 4N2R

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 113 টি পোস্ট
  • 15 thanks
  • লোকেশনdhaka
  • ব্রোকার:instaforex
Offline

পোস্ট করা হয়েছেঃ 09 নভেম্বর 2012 - 02:29 পূর্বাহ্ণ

apnar likha amake onek shahos jugiyacha, ashirbad kori dirgojibi hon. thanks brother..




Similar Topics Collapse

  Topic ফোরাম টপিক স্টার্টার স্ট্যাটিসটিকস শেষ পোস্ট


1 জন এই টপিকটি পড়ছেন

0 জন সদস্য, 1 জন গেস্ট, 0 জন অদৃশ্য ইউজার