Toggle shoutbox
বিডিপিপস চ্যাট
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভয় না লোভ? আপনার সমস্যা কোনটি?
#1
পোস্ট করা হয়েছেঃ 01 মে 2012 - 03:48 অপরাহ্ণ
অধিকাংশ ট্রেডাররা মনে করে তাদের লসের কারন হল তারা ফরেক্স সম্পর্কে ভাল করে জানে না, অথবা তারা যেসব ট্রেডিং স্ট্রাটেজি, ইন্ডিকেটর, এক্সপার্ট এডভাইসর ইত্যাদি ব্যবহার করে, সেগুলো খুব একটা ভাল নয়। তাই তারা অন্যদের ট্রেডিং স্ট্রাটেজি, ইন্ডিকেটর খুজে বেড়ায়......এবং প্রতি সপ্তাহে বা মাসে অনেক নতুন নতুন স্ট্রাটেজি টেস্ট করে সময় নস্ট করে। কিন্তু তারপরও তারা লস করে। দেখা যায়, যে ট্রেডিং স্ট্রাটেজি দিয়ে ট্রেড করে অন্য ট্রেডাররা লাভ করে, সেই একই ট্রেডিং স্ট্রাটেজি দিয়ে ট্রেড করা সত্ত্বেও তাদের লস হয়। সুতরাং, সমস্যা অন্য কোথাও।
কিন্তু প্রফেশনাল এবং অভিজ্ঞ ট্রেডাররা সবসময়ই সাধারণ ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করে। অধিকাংশ ট্রেডাররা শুধুমাত্র প্রাইস চার্ট ব্যবহার করে, এবং অনেকের চার্টেই একটির বেশি ইন্ডিকেটর থাকে না। তারা যত অভিজ্ঞ হতে থাকে, তাদের চার্টে ইন্ডিকেটরের সংখ্যা ততই কমতে থাকে।
আপনি টাকা আয় করার জন্যই ফরেক্স শেখেন এবং ট্রেড করেন। সবাই টাকা আয় করতে চায়। সবারই টাকা দরকার। এরকম আকাঙ্খা সবারই থাকে কারণ বেঁচে থাকতে আমাদের টাকা দরকার। যদি দরকার না হত আপনি এই আর্টিকেল পড়তেন না। আপনি বিডিপিপসে এসেছেন কারণ আপনি ফরেক্স ট্রেডিং করে টাকা আয় করতে চান। আর আপনি যদি আপনাকে নিয়ন্ত্রন করতে না পারেন, তাহলে আপনি যতই প্রফিট করতে চাবেন, আপনি ততই লস করবেন। এটাকে আমরা লোভ বলে জানি।
প্রথমদিকে নতুন ট্রেডারদের কোন ভয় থাকে না। আস্তে আস্তে তারা যখন লস করতে শুরু করে, তখনই তাদের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। যখন ভয় আপনার মনের নিয়ন্ত্রন নিয়ে নিবে, তখন আপনি যখনই একটি ট্রেড ওপেন করতে যাবেন, আপনার মধ্যে ভয় কাজ করবে। আগে আপনি যেরকম প্রফিট আশা করতেন, সেরকম প্রফিটই করতে পারতেন। কিন্তু এখন সব কিছুতেই আপনার ভয় কাজ করবে। আপনার মনে হবে আপনি যদি একটি ট্রেড ওপেন করেন, তাহলে আবার লস হতে পারে। আপনি যদি কোন ট্রেড ওপেন করে থাকেন, এবং ট্রেডটি কিছু প্রফিটে যায়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ট্রেডটি অল্প লাভে ক্লোজ করে দিবেন, কারণ আপনি ট্রেডটি লসে ক্লোজ করতে চান না। আর কখনও যদি মার্কেট আপনার বিপরীতে যায়, হয় আপনি খুব দ্রুত অল্প লসে ট্রেডটি ক্লোজ করে দিবেন কারণ আপনি আবারও খুব বেশি লস করতে চাননা, অথবা আপনি আপনার স্টপ লস উঠিয়ে দিবেন এবং অপেক্ষা করবেন কখন ট্রেডটি অল্প লাভে আসে যাতে আপনি কিছুটা হলেও প্রফিট নিয়ে ট্রেডটি ক্লোজ করতে পারেন। আপনি আর কোনমতেই লস করতে চাননা।
সাধারনত ভয়টাই ট্রেডারদের জন্য বড় সমস্যা হয়ে দাড়ায়। দেখা যায় ভয়ের কারনেই ট্রেডাররা আরও বেশি ভুল করে বসে অথবা ট্রেডিং করা থেকে দূরে থাকে যার ফলে ভাল ট্রেডিং এর সুযোগ তারা মিস করতে পারে। ভয় সবকিছুই ধ্বংস করে দেয়, আপনার ট্রেডিং এবং আপনার লাইফও।
ভয় এবং ডিসিপ্লিন কিন্তু এক নয়। ধরুন আপনি একটি নির্দিষ্ট ট্রেড সেটাপ অনুসারে ট্রেড করেন। যার কারনে আপনি দীর্ঘক্ষন একটি স্ট্রং এবং নিশ্চিত সিগন্যালের জন্য অপেক্ষা করেন, এবং ঐ ট্রেড সেটাপ ছাড়া ট্রেড ওপেন করেন না, তাই হল ডিসিপ্লিন। আর যেসব কারনে আপনি ভাল সুযোগগুলো মিস করেন, ভাল ট্রেড সেটাপ থাকা সত্ত্বেও ট্রেড ওপেন করেন না, সেটাই হল আপনার ভয়। আপনি বসে থাকবেন, মার্কেট পর্যবেক্ষণ করবেন, কিন্তু ভয় আপনাকে কোন ট্রেড করতে দিবে না। আপনি যতই এর কথা শুনবেন, ততই টা শক্তিশালী হবে। আর এই ভয়ের কারনেই আপনি ফরেক্স ট্রেডিং ছেড়ে দিবেন এবং ভাববেন ফরেক্স করে কখনও প্তফিট করা সম্ভব নয়।
সব নতুন ট্রেডারদের মধ্যেই কোন না কোন সময় ভয় এবং লোভ কাজ করে। কয়েকটি ট্রেডে লাভ হলেই টা তাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে এবং এর ফলে তাদের লোভও বেড়ে যায়। আর কয়েকটি ট্রেডে লস হলেই তাদের আত্মবিশ্বাস হারিয়ে যায় এবং তারা ফরেক্স থেকে দূরে সরে যায়। এটা একটি চক্রের মত হতেই থাকবে যতদিন না পর্যন্ত আপনি পুরোপুরি ফরেক্স ছেড়ে দিবেন, অথবা আপনি সম্পূর্ণভাবে আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আপনাকে আপনার অবস্থান সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনি যদি নিজেকে অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে করেন, তাহলে তার কারণ খুজে বের করতে হবে। আর যদি ভীত হন, তবে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রন করতে হবে, ফরেক্স সম্পর্কে আপনার আগ্রহ হারিয়ে ফেলার আগেই।
Ads by Bdpips 25% Deposit Bonus $10 Bonus On $10 Deposit Bonus+Contest Webmoney Broker
Ads by Bdpips Get $15 Bonus Trade Gold With Low Spread 30% Deposit Bonus Free Mastercard
|
Thanked by 4 Members:
|
, , ,
|
#2
পোস্ট করা হয়েছেঃ 01 মে 2012 - 04:05 অপরাহ্ণ
#4
পোস্ট করা হয়েছেঃ 01 মে 2012 - 04:32 অপরাহ্ণ
আরশাদ, 01 মে 2012 - 04:21 অপরাহ্ণ - তে, বলেছেন:
brother amar problem voy.............
off topic : OctaFx er execution fatafati......... eta kon desher ? ar regulation somporke jante chai
Country: St. Vincent and Grenadines
Currently regulated by: IFSA (St. Vincent and Grenadines), 19776 IBC 2011
International regulation এর জন্য নাকি ওদের lawyer-রা কাজ করছে। Documents সাবমিট করেছে, ২০১২ সালের মধ্যেই নাকি ভাল regulator দিয়ে regulated হবে।
নতুন ব্রোকার। এক্সিকিউশন স্পিড ভালই, স্প্রেডও কম। আপাতত টেস্ট করছি $৫০০ দিয়ে।
|
Thanked by 1 Member:
|
|
#5
পোস্ট করা হয়েছেঃ 01 মে 2012 - 09:13 অপরাহ্ণ
স্বপ্নিল ভাই এর পোস্ট নিয়মিত পাওয়া যায় না কেন ভাই ?
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!
----------- আনিস আহমেদ
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest
#6
পোস্ট করা হয়েছেঃ 01 মে 2012 - 09:50 অপরাহ্ণ
স্বপ্নিল, 01 মে 2012 - 04:32 অপরাহ্ণ - তে, বলেছেন:
International regulation এর জন্য নাকি ওদের lawyer-রা কাজ করছে। Documents সাবমিট করেছে, ২০১২ সালের মধ্যেই নাকি ভাল regulator দিয়ে regulated হবে।
নতুন ব্রোকার। এক্সিকিউশন স্পিড ভালই, স্প্রেডও কম। আপাতত টেস্ট করছি $৫০০ দিয়ে।
Regulation under processing, new broker .... Tarpor o ki buija apni Octa te $500 deposit korlen?
#7
পোস্ট করা হয়েছেঃ 01 মে 2012 - 11:32 অপরাহ্ণ
Similar Topics
| Topic | ফোরাম | টপিক স্টার্টার | স্ট্যাটিসটিকস | শেষ পোস্ট | |
|---|---|---|---|---|---|
এবার ঘ্যাচাং করে কমিয়ে দিন আপনার লসটাও |
ফরেক্স হিউমার | তানভীর™ |
|
|
|
ইনস্টা ফরেক্স এর একাউন্ট ভেরিফিকেশন এ সমস্যা হচ্ছে |
সাধারণ ফরেক্স আলোচনা | Bulls-Eye |
|
|
|
ফেসবুকের Photo Verification সমস্যার সমাধান |
অপ্রাসঙ্গিক | rana1988 |
|
|
|
সাপোর্ট-রেসিসট্যান্স সমস্যা, ২ রকমের মধ্যে কোনটি ভাল? |
সাধারণ ফরেক্স আলোচনা | jBappi |
|
|
|
Super EA !!! আছে আপনার কাছে?? |
এক্সপার্ট এডভাইসর | king |
|
|
1 জন এই টপিকটি পড়ছেন
0 জন সদস্য, 1 জন গেস্ট, 0 জন অদৃশ্য ইউজার

Xemarkets
















