------------------------------------------------------------------------------------------------------------
ফরেক্সে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। যেমন- বার চার্ট, ক্যানডেলস্টিকস চার্ট, লাইন চার্ট ইত্যাদি। এদের মধ্যে ক্যানডেলস্টিকস চার্ট অনেক ভাল এবং ট্রেড সম্পর্কে ভাল আইডিয়া পেতে সাহায্য করে।
ক্যানডেলস্টিকস কি?
নিচের চার্টটি দেখলেই ক্যানডেলস্টিকস সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায়ঃ

ক্যানডেলস্টিকস যে কোন টাইমফ্রেমে ব্যবহার করা যায়। ডেইলি টাইমফ্রেমে, আওয়ার টাইমফ্রেমে, ৩০ মিনিট টাইমফ্রেমে অথবা যেকোনো টাইমফ্রেমে আপনি চান। আপনি যে টাইমফ্রেম নির্বাচন করবেন, সেই টাইমফ্রেমে প্রাইসের অবস্থা বোঝাতে ক্যানডেলস্টিকস ব্যবহৃত হয়।
ক্যানডেলস্টিকস দেখে আপনি আপনার নির্বাচিত টাইমফ্রেমের ৪ টি জিনিশ সহজেই বুঝতে পারবেন। ওপেন, হাই, লো এবং ক্লোজ পয়েন্ট।
- একটি ক্যানডেলস্টিকস ওপেন হওয়ার প্রাইস থেকে ওপরে যদি ক্যানডেলস্টিকসটি ক্লোজ হয়, তবে একটি ফাকা ক্যানডেলস্টিকস (সাধারনত সাদা) গঠিত হয়।
- একটি ক্যানডেলস্টিকস ওপেন হওয়ার প্রাইস থেকে নিচে যদি ক্যানডেলস্টিকসটি ক্লোজ হয়, তবে একটি পূর্ণ ক্যানডেলস্টিকস (সাধারনত কালো) গঠিত হয়।
- ক্যানডেলস্টিকসের ফাকা বা পূর্ণ অংশকে 'রিয়েল বডি' বা 'বডি' বলা হয়।
- ক্যানডেলস্টিকসের বডির ওপরে বা নিচে যে চিকন লাইন থাকে তাকে শ্যাডো (shadow) বলে।
- শ্যাডো (shadow) ঐ টাইমফ্রেমে ক্যানডেলস্টিকসের হাই বা লো বোঝায়।
- বডির ওপরের শ্যাডো ঐ টাইমফ্রেমে ক্যানডেলস্টিকসের হাই (সর্বোচ্চ কতটুকু বেড়েছিল) নির্দেশ করে।
- বডির নিচের শ্যাডো ঐ টাইমফ্রেমে ক্যানডেলস্টিকসের লো (সর্বোচ্চ কতটুকু কমেছিল) নির্দেশ করে।






রিপ্লাই করুন




















