কনটেন্টে যান



Ads by Bdpips    Forex VPS     Neteller Mastercard     Like Crude Oil?     MT4 for Android     VPS Service


বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাংলা ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে। ফরেক্স সম্পর্কে কোন লোভনীয় বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। আপনার লস করার সামর্থ্য না থাকলে বিনিয়োগ করা উচিত নয়।


Toggle shoutbox বিডিপিপস চ্যাট Open the Shoutbox in a popup

৩০% বোনাস সকল ডিপোজিটে

সবাই চ্যাটবক্স ব্যবহারে মিতভাষী হন। বিডিপিপস সম্পূর্ণ রাজনীতিমুক্ত কমিউনিটি। রাজনীতি নিয়ে আলোচনা করার অসংখ্য ওয়েবসাইট রয়েছে। বিডিপিপসে রাজনীতি বিষয়ক আলোচনা এবং অন্য ট্রেডারদের সাথে আক্রমণাত্মক কথাবার্তা থেকে বিরত থাকুন।

বাংলাপিপ : (24 মে - 09:27 অপরাহ্ণ) :goodnight:
555655 : (24 মে - 09:28 অপরাহ্ণ) hello ,বাংলাপিপ, is your trading account ECN
বাংলাপিপ : (24 মে - 09:29 অপরাহ্ণ) @555655: nope, mini
বাংলাপিপ : (24 মে - 09:29 অপরাহ্ণ) jaiga. dinner korte hobe
ZOBAIR HOSSAIN : (24 মে - 09:30 অপরাহ্ণ) :goodnight: GOOD NIGHT TO ALL.....
555655 : (24 মে - 09:31 অপরাহ্ণ) your order type instant execution , so, you face requots
555655 : (24 মে - 09:31 অপরাহ্ণ) DMA AND ECN trading account are suitable for scalping , STP Broker with market execution (order type : market execution ) is suitable for scalping . STP Broker with instant execution ( order type : instant execution) is not suitable for scalping . Because to open position ( buy or sell) , you have to face requots in high volatility market
555655 : (24 মে - 09:32 অপরাহ্ণ) DMA AND ECN trading account are suitable for scalping , STP Broker with market execution (order type : market execution ) is suitable for scalping . Read more: http://bdpips.com/#ixzz2UDzHDeaF
বাপ্পী বিশ্বাস : (24 মে - 09:56 অপরাহ্ণ) :goodnight:
ZOBAIR HOSSAIN : (24 মে - 10:02 অপরাহ্ণ) haider saheb please give me your contact number.....
ZOBAIR HOSSAIN : (24 মে - 10:03 অপরাহ্ণ) I NEED YOU, FOR HELP ME...
ZOBAIR HOSSAIN : (24 মে - 10:03 অপরাহ্ণ) HELLO
ZOBAIR HOSSAIN : (24 মে - 10:04 অপরাহ্ণ) MY CONTACT NUMBER IS 01710430164
আহাম্মেদ রাজু : (24 মে - 10:21 অপরাহ্ণ) :weekend:
pipsfighter : (24 মে - 10:21 অপরাহ্ণ) Imran vhai achen????????????/
Manikuiu : (24 মে - 10:28 অপরাহ্ণ) hi every all
Manikuiu : (24 মে - 10:28 অপরাহ্ণ) i am new user
Manikuiu : (24 মে - 10:30 অপরাহ্ণ) vai ami problem face korsi
Manikuiu : (24 মে - 10:30 অপরাহ্ণ) leberty reserve ki problem
md zahirul : (24 মে - 10:31 অপরাহ্ণ) vi liberty opan hossena kan?
Manikuiu : (24 মে - 10:33 অপরাহ্ণ) vai ki problem hoise
Manikuiu : (24 মে - 10:33 অপরাহ্ণ) amai janaben plz
md zahirul : (24 মে - 10:33 অপরাহ্ণ) hello kawki asen?
md zahirul : (24 মে - 10:34 অপরাহ্ণ) lr opan hossena vi?
chanchalkst : (24 মে - 10:34 অপরাহ্ণ) yes please
Manikuiu : (24 মে - 10:35 অপরাহ্ণ) ki problem?
md zahirul : (24 মে - 10:35 অপরাহ্ণ) problam ki vi lr?
chanchalkst : (24 মে - 10:35 অপরাহ্ণ) ki jani
md zahirul : (24 মে - 10:36 অপরাহ্ণ) webside opean hossena?
md zahirul : (24 মে - 10:36 অপরাহ্ণ) lr
pipsfighter : (24 মে - 10:37 অপরাহ্ণ) @md zahirul: apnar cookie & history clear koren.. tahole hobe
pipsfighter : (24 মে - 10:37 অপরাহ্ণ) @md zahirul: may be site problem.. amaro hosse nah ekhon... thik hoye jabe...kono tention niyen nah..
jony vhai : (24 মে - 10:39 অপরাহ্ণ) :loveforex:
md zahirul : (24 মে - 10:40 অপরাহ্ণ) kono newse ase kina lr
Manikuiu : (24 মে - 10:42 অপরাহ্ণ) vi amar windows 8
Manikuiu : (24 মে - 10:42 অপরাহ্ণ) ami to cler pai na
pipsfighter : (24 মে - 10:42 অপরাহ্ণ) @md zahirul: are vhai LR er problem nai.. amaro open hosse nah. eta samoyik problem. thik hoye jabe
pipsfighter : (24 মে - 10:42 অপরাহ্ণ) bye all
Manikuiu : (24 মে - 10:44 অপরাহ্ণ) ok
md zahirul : (24 মে - 10:44 অপরাহ্ণ) okay thanks
mind4sale : (24 মে - 10:56 অপরাহ্ণ) :haturi:
Tammimur : (24 মে - 11:00 অপরাহ্ণ) ami to vai eur/usd shomachar bujhtici na
mind4sale : (24 মে - 11:03 অপরাহ্ণ) EU ajke ar mone hoy na 2900 er niche jabe...
Tammimur : (24 মে - 11:03 অপরাহ্ণ) next weak to taile boss aro niche jaitice ...
Manikuiu : (24 মে - 11:04 অপরাহ্ণ) vai ami aj new trade open korte chailam kintu LR problem
mind4sale : (24 মে - 11:05 অপরাহ্ণ) next week 2800,2750 test korar sombobana ace..
Tammimur : (24 মে - 11:05 অপরাহ্ণ) hmmmm
Tammimur : (24 মে - 11:06 অপরাহ্ণ) mone korcilam market abr uturn fibe 3300 r dike .
Manikuiu : (24 মে - 11:20 অপরাহ্ণ) hi
মো : আল ইমরান । : (24 মে - 11:21 অপরাহ্ণ) @pipsfighter: phone diyasilen.... ami ghumay silam

Advertisement

Trade Forex Online

ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্নস

আনিস আহমেদ সাইনিং বিডি ট্রেন্ড লাইন চার্ট প্যাটার্নস

32 replies to this topic

#1 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 06 ডিসেম্বর 2011 - 10:13 অপরাহ্ণ

ট্রেন্ড লাইন কে সাধারণত Diagonal সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বলে।

ট্রেন্ড ৩ রকমঃ
  • আপট্রেন্ড (higher lows)
  • ডাউনট্রেন্ড (lower high)
  • সাইডওয়ে ট্রেন্ড (ranging)
আপট্রেন্ডে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। তাই আপনি বাই করতে পারবেন। ডাউনট্রেন্ডে মার্কেট নিম্নমুখী থাকে। তাই আপনি সেল করতে পারবেন। সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।








ট্রেন্ড লাইন আঁকার সময় যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে...............
  • অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
  • সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
  • জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।
  • যত খাড়াভাবে আপনি ট্রেন্ড লাইন আঁকবেন, ততই এইটি গুরুত্বহীন বা অকার্যকর হয়ে পরবে এবং তত শিগ্রই এর ভেঙ্গে পড়ার সম্ভাবনা বেশি।

The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

#2 Jewel007

    I Love Forex

  • Members
  • Pip
  • 2 টি পোস্ট
  • 0 thanks
  • ব্রোকার:Instraforex.com
Offline

পোস্ট করা হয়েছেঃ 12 ডিসেম্বর 2011 - 04:27 অপরাহ্ণ

আনিস ভাই, আমি ফরেক্স এ আকেবারে নতুন, সাপোর্ট এবং রেসিসট্যান্স লেভেল টা একটু বুজাইয়া বলবেন?

#3 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 12 ডিসেম্বর 2011 - 05:31 অপরাহ্ণ

পোস্ট দেখুনJewel007, 12 ডিসেম্বর 2011 - 04:27 অপরাহ্ণ - তে, বলেছেন:

আনিস ভাই, আমি ফরেক্স এ আকেবারে নতুন, সাপোর্ট এবং রেসিসট্যান্স লেভেল টা একটু বুজাইয়া বলবেন?




চেক ইট প্লীজ !!!

http://bdpips.com/sc...-and-resistance
The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

Thanked by 2 Members:

#4 আবদুল কাদের

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 109 টি পোস্ট
  • 109 thanks
  • লোকেশনJatrabari
  • ব্রোকার:Instaforex
Offline

পোস্ট করা হয়েছেঃ 12 ডিসেম্বর 2011 - 11:34 অপরাহ্ণ

trend line another important lesson for Technical Analysis after Moving average. you keep writing on it. i will handle with Moving average ;)
Learn Complexity stay simplicity I My forex world

Thanked by 2 Members:

#5 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 06 মার্চ 2012 - 12:01 অপরাহ্ণ

ট্রেনড লাইন নিয়ে আরও একটু লিখতে বসলাম। আমার ফেভারিট ট্রেডিং সিস্টেম ট্রেনড লাইন দিয়ে।
ইমেজগুলো প্রথমে একটু দেখে নিন।

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

ছবি পোস্ট করা হয়েছে

এতক্ষনে নিশ্চয়ই ট্রেনড লাইন আঁকা শিখে গেছেন। এইটি ও সাপোর্ট এবং রেসিসটেন্স এর মতো কাজ করে। সাপোর্ট এবং রেসিসটেন্স এর ক্ষেত্রে রেসিসটেন্স কে বলা হয় ডিমান্ড লেভেল এবং সাপোর্ট কে বলা হয় সাপ্লাই লেভেল। ট্রেনডলাইন এ ও ট্রেনড লাইন আকার পর এই রকম ট্রেনড লাইন এর সমান দূরত্ব নিয়ে যদি বিপরিত পার্শে যদি আরেকটি ট্রেনড লাইন আঁকা যায় তবে দুটি ট্রেনড লাইন মিলে হবে চ্যানেল। এই চ্যানেল এর ক্ষেত্রে ও সাপ্লাই ও ডিমান্ড এর এই সুত্র প্রযোজ্য।

যাইহোক, আরও গভীর আলোচনায় পরবর্তী সময়ে জাওয়া যাবে।

উপরে উদাহরনে চ্যানেল এর পিকচার রয়েছে।


যা জানতে হবে ......

--- সাপোর্ট এন্ড রেসিসটেন্স
--- ফিবনাক্কি
--- পিভট পয়েন্ট
--- ক্যান্ডলসটীক চার্ট প্যাটার্নস
--- বেসিক চার্ট প্যাটার্নস, যেমন, ডাবল টপস, ডাবল বোটমস, হেড এন্ড শোলডার, এই রকম আরও আছে।


যা করতে হবে......

বেশি বেশি প্র্যাকটিস এবং যতটা সম্ভব বেশি জানার চেষ্টা।

বেসিক ট্রেডিং আইডিয়া ...

সাপোর্ট এন্ড রেসিসটেন্স এর মতই অনেক টা। প্রাইস যখন ট্রেনড লাইন কে স্পর্শ করে পুল ব্যাক করবে তখন এন্ট্রি দেয়ার সময়। আপ ট্রেনড এ হলে বাই এবং ডাউন ট্রেনড এ হলে শর্ট এন্ট্রি।

সাধারন আলোচনা...

ট্রেনড লাইন ব্রেক আপ টা ধরা অনেক ইম্পরট্যান্ট। কিন্তু এইটা সঠিকভাবে কখনোই কেউ বলতে পারে না যে মার্কেট পরবর্তী ১০ মিনিটে কোথায় অবস্থান করবে। অথবা এর চেয়ে ও কম সময়ে ও। যা করা হয় তা হল, আইডিয়া ও এনালাইসিস এর সমন্বয়, আর কিছু না। আইডিয়া ও এনালাইসিস ভালো হলে, ফলাফল ও ভালো।

ট্রেনড লাইন এ প্রাইস স্পর্শ করে যে সব সময় পুল ব্যাক করবে তা কিন্তু না। এই অবস্থায় যা হতে পারে তা হল...

----- প্রাইস পুল ব্যাক করবে
নতুবা,
----- প্রাইস ট্রেনড লাইন ই ব্রেক করবে।

এই ক্ষেত্রে উপরের আইডিয়া গুলোর পর্যাপ্ত সমন্বয় করতে পারলেই সফলতা অনেকটা ধরাশায়ী হতে পারে আপনার হাতে।

যেমন প্রাইস ট্রেনড লাইন স্পর্শ করলো, এখন যদি এই অবস্থায় কোন সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল এর সামনে থাকে তবে লাইন ব্রেক করার সম্ভাবন আগের চেয়ে বেশি। অথবা যদি ক্যান্ডল এর কোন রিভারসাল প্যাটার্ন ফর্ম হয় তবে পুল ব্যাক করার সম্ভাবনা বেশি। ফিবনাক্কি লেভেল গুলো ও প্রাইস রিট্রেস করার জন্য দায়ী হতে পারে অনেক সময়। অনেক সময় দেখা যায়, কোন প্রাইস প্যাটার্ন ফর্ম হয়েছে, তখন ট্রেনড লাইন ব্রেক করার সম্ভাবনা আগের চেয়ে আরও বেশি বেরে যাবে যদি রিভারসাল প্যাটার্ন হয়। আবার যদি কনটিনিউ প্যাটার্ন হয়, তবে প্রাইস পুল ব্যাক করার বিপুল সম্ভাবনা। তাই একটু অপেক্ষা করে প্রাইস পুল ব্যাক নিশ্চিত দেখে এন্ট্রি নিতে পারেন।

তবে একটা কথা সবসময় মনে রাখা উচিত, প্রাইস সবসময় নিজস্ব গতিতে আপন মর্জিতে চলে। সে আপনার এনালাইসিস মানতে ও পারে আবার না ও মানতে পারে। তাই শক্ত মানি ম্যানেজমেন্ট মেনে চলা উচিত।


উপরোক্ত বিষয়গুলো দিয়ে আপনি নিজেই নিজের জন্য ভালো ট্রেডিং STRATEGY তৈরি করে নিতে পারবেন যা অন্যান্য ইনডিকেটর বেসিস ট্রেডিং আইডিয়া থেকে নিঃসন্দেহে ভালো হবে। তবে এইটা একেকজনের মন ও মানুসিকতার উপর নির্ভরশীল যে কোন আইডিয়া কার সাথে সুইট খাবে।


লক্ষণীয়- নিউজ এর সময়ে প্রাইস টেকনিক্যাল এনালাইসিস কে অগ্রাহ্য করতে পারে। তাই এই সময়ে সাবধানে ট্রেড করা ভালো। আপনি যদি নিউজ ট্রেডিং ভালোভাবে রপ্ত করতে পারেন তবে করেন, নতুবা এইসব সময়ে ট্রেড করা থেকে বিরত থাকাই উত্তম।



----------------------------------------------------------------------------------------------------------------------

ট্রেনড লাইন এর এই পোস্ট সময় এর আবর্তে আপডেট হতে পারে।
The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

#6 তানভীর™

    সুপার মডারেটর

  • Moderators
  • 750 টি পোস্ট
  • 574 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:XEMarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 06 মার্চ 2012 - 06:53 অপরাহ্ণ

awesome post anis bro....keep it up!!!
Tanvir Zed Ahmed | Super Moderator

BDPIPS INC - Forex Portal
Skype: z_e_d_7, YM: z_e_d_7
www.bdpips.com

ফরেক্স এক নজরে | Problems with Bangla? | ফরেক্স স্কুল ------ Trend is your friend!

Thanked by 1 Member:

#7 আরিয়ান

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 238 টি পোস্ট
  • 66 thanks
  • ব্রোকার:xemarkets
Offline

পোস্ট করা হয়েছেঃ 06 মার্চ 2012 - 07:23 অপরাহ্ণ

anis vai post ta chorom hoise
bdpips forex school e trend line aka niye kono post nai
eta add kora jete pare
kintu kivabe akte hobe, high-low kivabe connect korte hoy se somporke bistarito bolle valo hoto

#8 dipu-no-2

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 125 টি পোস্ট
  • 13 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 06 মার্চ 2012 - 09:55 অপরাহ্ণ

ভাই, bdpips থেকে অনেক কিছু শিখছি...।
আশা করছি আরোও কিছু শিখবো। একটা ভাল পোষ্টের জন্য ধন্যবাদ..

#9 Zawad Ifshat

    IB Trading-Point

  • Members
  • PipPip
  • 27 টি পোস্ট
  • 2 thanks
  • ব্রোকার:Trading_Point
Offline

পোস্ট করা হয়েছেঃ 08 মার্চ 2012 - 09:58 অপরাহ্ণ

good post.
but we can discuss more about drawing trend line!!!

Thanked by 1 Member:

#10 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 10 মার্চ 2012 - 12:49 পূর্বাহ্ণ

পোস্ট দেখুনআরিয়ান, 06 মার্চ 2012 - 07:23 অপরাহ্ণ - তে, বলেছেন:

anis vai post ta chorom hoise
bdpips forex school e trend line aka niye kono post nai
eta add kora jete pare
kintu kivabe akte hobe, high-low kivabe connect korte hoy se somporke bistarito bolle valo hoto



এই থ্রেডের প্রথম পোস্ট এ ট্রেনড লাইন আঁকার বিষয়ে কিছু টিপস রয়েছে। আমি কিছু ছবিযুক্ত করে দিলাম। তারপর ও কারো নিকট যদি ট্রেনড লাইন আঁকার বিষয়টি ক্লিয়ার না হয়, তবে প্রশ্ন করুন।
আমি আপট্রেনড এ দেখালাম। ডাউনট্রেনড এ তার বিপরীত। অর্থাৎ সুইং হাই কানেক্ট করতে হবে।

ছবি পোস্ট করা হয়েছে

প্রথমত সুইং লো গুলি নোটিশ করুন। চেষ্টা করুন একটা সুইং লো এর সাথে আরেকটা যোগ করতে। এভাবে যতটা সম্ভব। মনে রাখবেন যতবশি এই লাইন কে প্রাইস টেস্ট করবে ততই শক্তিশালী ট্রেনড লাইন হবে।

ছবি পোস্ট করা হয়েছে

ছোট ট্রেনডলাইন টা দেখুন আর বড়টা দেখুন। নিঃসন্দেহে বড়টা গ্রহনযোগ্য।

ট্রেনড লাইন সম্পর্কে সবাই যার যার অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করলে খুব খুশি হতাম।
The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

Thanked by 2 Members:

#11 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 11 মার্চ 2012 - 10:55 অপরাহ্ণ

সুইং হাই- এমন একটি হাই যার দুই পাশে অর্থাৎ ডান একটি এবং বামে একটি করে, কমপক্ষে দুটি লোয়ার হাই রয়েছে।

সুইং লো- এমন একটি লো যার দুই পাশে অর্থাৎ ডান একটি এবং বামে একটি করে, কমপক্ষে দুটি হাইয়ার লো রয়েছে।

পিকচার এ দেখুন।

ছবি পোস্ট করা হয়েছে

সুইং হাই এবং সুইং লো শুধু ট্রেনড লাইন আঁকার ক্ষেত্রে আপনার কাজে লাগবে না। ফিবনাক্কি চার্টে ড্র করতে ও কাজে দিবে।

ট্রেনড লাইন সম্পর্কে সতর্কতাঃ- আগেই একবার বলা হয়েছে, তারপর ও আরেকবার বলছি। কক্ষনো জোর করে ট্রেনড লাইন আঁকবেন না। যত খাড়া হবে আপনার ট্রেনড লাইন, ততই ভঙ্গুর হওয়ার আসঙ্খা বেশী।
The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

#12 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 26 মার্চ 2012 - 08:57 পূর্বাহ্ণ

নতুনদের জন্য কিছু কথাঃ-

আমরা একেক জন একেক Strategy মেইনটেইন করি। একেক Strategy একেক রকম ফল দেয়। কিন্তু আমরা মূল যে জিনিশ তাই কিন্তু অনেকে এড়িয়ে চলি। আমার এই পোস্ট টা এক্কেবারে নবীনদের কাজে লাগবে। আবার ফরেক্স দুনিয়ায় কিছু টা সময় অতিক্রম করে এখন ও যাত্রা অব্যাহত রেখেছেন এমন ট্রেডারদের ও কাজে লাগতে পারে।

আমাকে অনেকেই বলে, ভাই কত ডিপোজিট করলে ভালো হয়, কিভাবে শিখবো, কত দিন শিখবো ইত্যাদি ইত্যাদি। সবার প্রশ্ন ই ঘুরে ফিরে এক। আমি যখন নতুন ছিলাম, আমার ও একই প্রশ্ন ছিল।

আমি একটা জিনিশ অন্তত বুজেছি, যে নতুনদের মাথায় একটু তারাতারি ফল পাকিয়ে(সময়ের আগেই) খাওয়ার প্রবণতা বেশী থাকে। ফলে ফল তো আর পুরোপুরি যেহেতু পরিপক্ব হয় না, সেহেতু এর স্বাদ ও তেমন পাওয়া যায় না।

যাইহোক, আমার মতে ফরেক্স ট্রেডিঙ শিখতে চাইলে বা করতে চাইলে, যাইহোক, অন্তত ছয় থেকে আট মাস লেগে থাকা উচিত। ছয় থেকে আট মাস পরে বেক্তি নিজেই বুজে যাবে তার কি করা উচিত। কত দিন লাগবে, কিভাবে কি করতে হবে ইত্যাদি ইত্যাদি।

প্রথমত, বিডি পিপ্স এর স্কুল ও ফোরাম এর পোস্ট গুলো একমাসে শেষ করা যেতে পারে, তারপর, বেবিপিপ্স এর স্কুল শেষ করার পদক্ষেপ নেয়া যেতে পারে। সাথে কিছু ভালো বই এর জ্ঞান মিক্স করতে পারলে মন্দ হয় না। আর যে জিনিশ টা খুব ই গুরুত্বপূর্ণ সেটা হোল প্র্যাকটিস। একজন যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে সে তত বেশী ই দক্ষ ও শাণিত হয়ে উঠবে।

অনেকে রোবট প্রোগ্রামের প্রতি হন্যে হয়ে ঘুরে। মানুষের বিকল্প কিছু নেই। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ যেভাবে একটা সিদ্ধান্ত মডিফাই করে নিতে পারে, রোবট সেটা পারে না। পৃথিবীর দক্ষ ট্রেডাররা আমার জানামতে ম্যানুয়ালি ই ট্রেড করে থাকেন। রোবট এর হেল্প নেন না। বেতিক্রম থাকতে পারে। কারন, পৃথিবীর কোন কিছুই চূড়ান্ত নয়।

ফরেক্স ট্রেডিঙ এ সফল হতে হলে একটা জিনিশ সম্পর্কে আমি সন্দেহবিহিনভাবে একমত যে, এখানে জ্ঞানের ও অভিজ্ঞতার কোন বিকল্প নেই। যতবেশী জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় ঘটানো যাবে, তত বেশী সফলতা ধরা দেবে।

শিখতে হবে অনেক কিছু। এই কথা টা আপনি যেকোন ট্রেডার এর কাছেই শুনতে পাবেন। আমি ও বলি। কিন্তু একটা জিনিশ মনে রাখবেন, একটা ধাপে, বা সময়ে এসে আপনি যা শিখছেন তার ও একটা ওজন অনুভব করবেন। এই ওজন বলতে আমি ভার বুজাই নাই। এই ওজন হল আপনার চলা ফেরার ক্ষমতা। অর্থাৎ, একটা সময় নিয়ে শিখার পর, আপনি চলে ফিরে যাওয়ার ক্ষমতা অর্জন করতে পারবেন। তখন, অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। আর তখন কি করতে হবে আর না করতে হবে, আপনি ই ভালো বুজবেন।

সুতরাং, যারা ফরেক্স এ নতুন তারা অন্তত ছয় মাস মন দিয়ে শিখতে থাকুন।
The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

Thanked by 3 Members:

#13 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 26 মার্চ 2012 - 09:06 পূর্বাহ্ণ

বেসিক প্লান ধারণাঃ-
এক পোস্ট এ পোস্ট টা শেষ করার ইচ্ছা ছিল। কিন্তু, আমি ও একটু বিরতি নিলাম,আর আপনাদের ও একটু বিশ্রাম নিয়ে পরতে দিলাম। কারন, আমি জানি আমার পোস্ট ততটা উপভোগ্য হয় না যে বিরতিহীনভাবে পাঠক পড়ে যাবে।

যাইহোক, পেচাল যথেষ্ট হয়ে গেছে। আলোচনায় যাই।

আমাদের Strategy গুলো কিরকম ফল দেয় তার সম্পর্কে আমাদের আগে নিশ্চিত হওয়া উচিত। কোন Strategy ই আপনাকে ১০০% সফলতা দিবে না। দিতে পারবে না। সুতুরাং, আপনি যদি ৭০-৮০% সফলতা ও কোন Strategy দিয়ে পান, তবে সেটা অনেক ভালো একটা strategy বলা যায়। পৃথিবীর অনেক ভালো ভালো Strategy রয়েছে, যেগুলো ৫০% টার্গেট হিট করে। অর্থাৎ ১০০ টা ট্রেড এর ভিতরে ৫০ টা ট্রেড সফলতার মুখ দেখে। তারপর ও সেই Strategy গুলো সফল এবং ভালো strategy হিসেবে গণ্য। এর পিছনে গোপন রহস্য কি !!!!

আচ্ছা, এবার আমি একটা হিসাব দেই। দেখুন ঠিকমতো আছে কিনা। যদি না থাকে ভুল ধরিয়ে দিবেন।

মনে করেন, কোন একটা strategy দিয়ে আপনি ৫০ টা ট্রেড করলেন এক মাসে। এখন আপনার রিস্কঃরিওয়ার্ড রেশিও হোল ১:২। অর্থাৎ আপনি যে রিস্ক নিবেন তার ডাবল পেলেই কেবল ট্রেড এ এন্ট্রি নেন। হিসাবের সুবিধার্থে আমাদের কিছু পয়েন্ট অপরিবর্তিত আছে বলে ধরে নিতে হবে। যেমন, আমরা স্টপ লস ধরলাম, ২০ পয়েন্ট বা পিপ্স। অন্যদিকে এর ডাবল টেক প্রফিট দিতে টেক প্রফিট হতে হবে ৪০ পিপ্স বা পয়েন্ট। এখন, আপনার ব্যাল্যান্স হচ্ছে $১০০ এবং আপনি প্রতি ট্রেড এ ২% ক্যাপিটাল ইউজ করবেন। পিপ্স ভ্যালু মনে করেন মিনি লট অনুযায়ী। অর্থাৎ , যে লট নেন, ও লট অনুযায়ী পিপ্স এর ভ্যালু হয়। যেমন, আপনি যদি ১ লট এর এন্ট্রি নেন, তবে পার পিপ্স এ ১ ডলার করে উঠা নামা করবে। যাইহোক, এখন, আপনি আপনার ব্যাল্যান্স এর ২% গণনা করেন। কত আসল ?
১০০*০.০২= ২
এখন এই ২ কে ২০ দিয়ে ভাগ দেন। কত আসে ? ০.১০ না ???

এখন এইটা হোল আপনার লট এর পরিমান।

রিস্কঃরিওয়ার্ড রেশিও না মিললে ট্রেড করেন না, আমি ধরে নিলাম।

এখন যদি আপনি ৫০% ট্রেড এ সফল হন, তবে আপানার সফল হওয়া ট্রেড এর পরিমান ২৫ টি এবং লস এ যাওয়া ট্রেড এর পরিমান ২৫ টি।

আপনি গেইন করলেন=২৫*৪=$১০০
আপনি লস করলেন= ২৫*২= $৫০
--------------------------------------------------
নিট প্রফিট থাকলো = $৫০



আশা করি বিষয়টা পরিস্কার করতে পেরেছি।

আপনি নিশ্চয়ই বিডি পিপ্স থেকে ট্রেডার হওয়ার ৫টি ধাপ
পড়েছেন ?

ট্রেডিং সিস্টেম এ যদি মৌলিক যে ব্যাপারগুলো যোগ না করেন, তবে আপনি কোনোদিন ই কোন ট্রেডিং সিস্টেম দিয়ে সফল হবেন না। ৫ টি ধাপ প্রবন্ধে দেখানো হয়েছে যে একেকটা সময় অতিক্রম করার পর একেক টা অবস্থান আসে। কিন্তু মূল যে বেসিক কনসেপ্ট, মানি ম্যানেজমেন্ট, রিস্কঃরিওয়ার্ড রেশিও, এবং ট্রেডারস মাইন্ড সেটআপ ইত্যাদি যদি পারফেক্টলি যত আগে অর্জন করা যায়, তত তারাতারি সফলতা হাতের নাগালে আসার সম্ভাবনা বেশী।

যে কোন ভালো Strategy ই উপরোক্ত উপাদানগুলোর অভাবে দুর্বল হয়ে যায়। ঠিকমতো ফল দিতে পারে না।

একটা ব্যাপার ভালো করে মনে রাখবেন, ট্রেডিং ২০% হোল এনালাইটিকেল আর বাকি ৮০% ই সাইকোলজিক্যাল।


নতুনরা যেইটি সাধারণত করে, সেইটি হোল ক্রমাগত ট্রেডিং সিস্টেম পরিবর্তন করতে থাকে। কোন ট্রেড এ লস খেলে নতুন কোন ইনডিকেটর যোগ করে ফিলটার করার বেবস্থা করে। অথবা, নতুন ট্রেডিং সিস্টেম নিয়ে কাজ করতে চায়। আপনি আপনার সিস্টেম এর ব্যাকটেস্ট করে নিন। যদি ৫০% এর ও বেশী সফল হন তবে সিস্টেম ঠিক আছে।

লস আপনাকে খেতেই হবে। ব্যাড লাক এর ও ব্যাপার আছে। যাইহোক, এই লস কে আপনার গেইন এর খরচ হিসেবে ভাবুন। আপনি যদি একটা বিজনেস করেন, তো সেই বিজনেস এ কিন্তু অনেক ধরনের খরচ আছে। সাপ্লাইজ কষ্ট, ফার্নিচার কষ্ট, বিল্ডিং কষ্ট, ক্লায়েন্ট আপ্যায়ন কষ্ট, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কষ্ট আছে। তো ওই বিজনেস থেকে প্রফিট কিভাবে হিসেব করে বের করবেন ? মোট প্রফিট থেকে সব খরচ বাদ দিয়েই তো, নাকি ?

এই রকম ট্রেডিং এ ও ভাবুন। আপনার লসগুলো হোল আপনার প্রফিট এর খরচ। আর আপনার জন্য শিক্ষার নতুন দ্বার। প্রতিটা লস খুঁটিয়ে দেখুন। কেন আপনি লস খেলেন। যদি ব্যাড লাক হয়, তবে ছেড়ে দেন। আর যদি আপনার সিস্টেম এ বা আপনার কোন ভুল থাকে তবে সংশোধন করে নিন।

এভাবে দিন দিন আপনার অভিজ্ঞতা বাড়বে আর আপনার ট্রেডিং সিস্টেম হয়ে উঠবে আরও বেশী এফেক্টিভ।

কিন্তু বেসিক যে তিনটি কনসেপ্ট এর কথা বললাম, তা আপনাকে মানতেই হবে। নতুবা, পৃথিবীর যে কোন ট্রেডিং সিস্টেম আপনার কাছে ফেল মারবে। ছবি পোস্ট করা হয়েছে
The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

#14 Moinul Islam

    I Love Forex

  • Members
  • Pip
  • 5 টি পোস্ট
  • 0 thanks
Offline

পোস্ট করা হয়েছেঃ 26 মার্চ 2012 - 09:39 পূর্বাহ্ণ

anis vai onek vlo laglo

#15 আনিস আহমেদ

    Forex in the blood

  • Members
  • PipPipPipPip
  • 318 টি পোস্ট
  • 222 thanks
  • লোকেশনDhaka
  • ব্রোকার:Instaforex,FBS
Offline

পোস্ট করা হয়েছেঃ 02 এপ্রিল 2012 - 01:02 পূর্বাহ্ণ

বিডি পিপ্স ফোরামের ক্যান্ডলসটীক রিসোর্স...............

ক্যান্ডলসটীক চার্ট প্যাটার্নস

ক্যান্ডলসটীক সমাচার

ক্যান্ডলসটীক প্যাটার্নস

প্রাইস একশন ট্রেডিং সিস্টেম এর জন্য খুব ই গুরুত্বপূর্ণ টুলস হোল ক্যান্ডলসটীক চার্ট প্যাটার্নস। খুব ভালোভাবে পড়ুন এবং প্র্যাকটিস করুন।
The more stronger you are, The more You can capture !!!
So achieve your power, gather knowledge,about your faults be aware !!!

----------- আনিস আহমেদ

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


My World - Webconsi-An ultimate make money online and Forex trading digest

Thanked by 2 Members:



Similar Topics Collapse

  Topic ফোরাম টপিক স্টার্টার স্ট্যাটিসটিকস শেষ পোস্ট


1 জন এই টপিকটি পড়ছেন

0 জন সদস্য, 1 জন গেস্ট, 0 জন অদৃশ্য ইউজার