এক্সপার্ট এডভাইসর হল এক ধরনের রোবট যা একাকি ট্রেড ওপেন করতে পারে এবং ট্রেড ক্লোজ করতে পারে। অনেক এক্সপার্ট এডভাইসরই ট্রেডারদের অনেক লাভ এনে দেয়। কিন্তু অধিকাংশ এক্সপার্ট এডভাইসর কিনতে হয় এবং লাইসেন্স লাগে। ফ্রি এক্সপার্ট এডভাইসরগুলো তেমন ভাল কাজ করে না। এক্সপার্ট এডভাইসর আপনাকে ব্যাপক লসের সম্মুখীনও করতে পারে। তাই অবশ্যই আগে ডেমোতে টেস্ট করে নেয়া ভাল।
যেভাবে মেটাট্রেডারে এক্সপার্ট এডভাইসর যোগ করবেনঃ
- প্রথমে আপনার এক্সপার্ট এডভাইসরটি কপি করুন। এক্সপার্ট এডভাইসর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
- তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
- তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ
C:\Program files\[MetaTrader-folder]\experts - তারপর experts ফোল্ডারে এক্সপার্ট এডভাইসরটি পেস্ট করুন।
- তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
- এক্সপার্ট এডভাইসরটি সক্রিয় করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যারে Navigator window থেকে Expert Advisor তে ক্লিক করুন। তারপর আপনার এক্সপার্ট এডভাইসরটি সিলেক্ট করুন। Allow Live Trading এ টিক চিহ্ন দিন।
- তারপর নিচের ছবি ২টি অনুসরন করুনঃ


- Smiling Face টি আসলেই বুঝবেন EA অ্যাক্টিভ হয়েছে।

Xemarkets























